সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ—মাধবী মন্ডলের নতুন পরিচয় আয়েশা আক্তার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

স্বেচ্ছায় ও পূর্ণ জ্ঞান-বিবেচনায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ঢাকা জেলার দোহার উপজেলার সুতারপাড়া এলাকার বাসিন্দা মাধবী মন্ডল। পিতা শ্রী বিবেক মন্ডল ও মাতা দীপা মন্ডলের কন্যা মাধবী মন্ডলের জন্ম ০৪ মে ২০০৭। জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হিসেবে তিনি আইনগতভাবে প্রাপ্তবয়স্ক হওয়ার পর নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণে সম্পূর্ণ স্বাধীন বলে হলফনামায় উল্লেখ করেন।

মাধবী মন্ডল জানান, ইসলাম ধর্মের আচার-অনুষ্ঠান, বিশ্বাস ও উত্তম শিক্ষায় তিনি গভীরভাবে অনুপ্রাণিত হন। ইসলামের প্রতি এই আকর্ষণ থেকেই তিনি স্বেচ্ছায় ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেন। কোনো প্রকার প্ররোচনা, চাপ বা প্রভাব ছাড়া নিজের ইচ্ছাতেই তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে আদালতে হলফ দেন।

২০২৫ সালের ৯ নভেম্বর তিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে নোটারি পাবলিকের মাধ্যমে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এ সময় পূর্বের নাম মাধবী মন্ডল পরিবর্তন করে ইসলামী নাম আয়েশা আক্তার গ্রহণ করেন। হলফনামায় তিনি উল্লেখ করেন, নিজের জ্ঞান, বিশ্বাস ও বিবেক অনুযায়ী পুরো প্রক্রিয়াটি তিনি সম্পূর্ণ সত্য ও স্বেচ্ছায় সম্পন্ন করেছেন।

ধর্ম পরিবর্তন সংক্রান্ত প্রয়োজনীয় সব আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তিনি আদালতে নিজ হাতে সাক্ষর প্রদান করেন। এ ঘোষণার মাধ্যমে মাধবী মন্ডল আনুষ্ঠানিকভাবে নতুন পরিচয়ে—আয়েশা আক্তার—বাংলাদেশের একজন মুসলিম নাগরিক হিসেবে আত্মপ্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102