সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৬ (ছয়) নেতাকর্মী গ্রেফতার করেছে

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ৭ নভেম্বর ২০২৫ খ্রি.

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৬ (ছয়) নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

গ্রেফতারকৃতরা হলো- ১।মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগর উত্তর আওয়ামী যুবলীগের ২৭ নং ওয়ার্ডের ক্রীড়া সম্পাদক মোঃ শাহাদাত হোসেন (৪৪) ২। চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়ন পরিষদের তিন বারের চেয়ারম্যান মোঃ খান জাহান আলী ওরফে কালু পাটোয়ারী (৫৫) ৩। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ মশিউর রহমান (৩২) ৪। খুলনা জেলার খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ফয়েজ আহমেদ (৫২) ৫। ঢাকা মহানগর দক্ষিণের উপ গ্রন্থাগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং মহানগর উত্তর ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আলিম আল তারিফ (২৮) ৬। আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ টিপু সুলতান (৪৫)।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকায় ডিবি-তেজগাঁও বিভাগ তেজগাঁও থানাধীন মনিপুরিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শাহাদাত হোসেনকে ও সন্ধ্যা আনুমানিক ০৬:৩০ ঘটিকায় খিলগাঁও থানাধীন নন্দীপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মোঃ খান জাহান আলী ওরফে কালু পাটোয়ারীকে গ্রেফতার করে। একই দিন রাত আনুমানিক ০৮:০০ ঘটিকায় পশ্চিম আগারগাঁও এলাকা থেকে মোঃ মশিউর রহমানকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগ।

অন্যদিকে বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ১০:৪৫ ঘটিকায় ডিবি-সাইবার বিভাগ রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে কাজী ফয়েজ আহমেদকে ও রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় ডেমরা থানা এলাকা থেকে মো :টিপু সুলতানকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে আরও জানা য়ায়, বৃহস্পতিবার দিবাগত রাত (৭ নভেম্বর ২০২৫) আনুমানিক ১২:১০ ঘটিকায় লালবাগ থানা এলাকা থেকে আলিম আল তারিফকে গ্রেফতার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102