সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিয়ের চার মাসের মাথায় যৌতুকের নির্যাতন সইতে না পেরে নাসরিন নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

মো: সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের উত্তর পাড়িয়া সালডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের আহসান আলী মেয়ে নাসরিন আক্তার (১৫) নামের বিয়ের চার মাসের মধ্যে যৌতুকের নির্যাতন সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। (৫ নভেম্বর) বুধবার এ ঘটনা ঘটে। জীবিকার তাগিদে তার সামির সাথে ঢাকা নারায়ণগঞ্জ ভাড়া বাসায় থাকতেন। নিহত নাসরিন আক্তার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর পাড়িয়া সালডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের আহসান আলী মেয়ে। ও এক‌ই গ্রামের রুস্তুম আলী ছেলে আনুয়ার হোসেন এর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর পাড়িয়া সালডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের রুস্তুম আলী আলীর ছেলে আনুয়ার হোসেন এর স্ত্রী জীবিকার তাগিদে বিয়ে করে স্বামী স্ত্রী ঢাকা নারায়ণগঞ্জ ভাড়া বাসায় থাকতেন। এদিকে, নিহত নাসরিন আক্তার এর বাবা আহসান আলীর ও স্ত্রী সালমা বেগম বলেন যৌতুকের টাকার জন্য আমার মেয়েকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে রেখেছিল। আমার মেয়েকে আনুয়ার হোসেন যৌতুকের জন্য নির্যাতন করতো যৌতুক আনতে না পারায় আমার মেয়েকে হত্যা করেছে । নিহত নাসরিন আক্তার এর বাবা আহসান আলী ও তার স্ত্রী সালমা বেগম বলেন আমরা এর সঠিক বিচার চাই।

এদিকে, খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত ওসি দিবাকর অধিকারী ফোর্স নিয়ে নিহত নাসরিন আক্তার এর গ্রামের বাড়ি উত্তর পাড়িয়া সালডাঙ্গা পশ্চিম পাড়ার গিয়ে পরিদর্শন করেন। ঢাকা থেকে লাশ নিয়ে আসার পর ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয় । ময়নাতদন্তের পর ইউডি মামলা দিয়ে নিহত নাসরিন আক্তার এর স্বামী আনুয়ার হোসেন এর কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার তদন্ত (ওসি) দিবাকর অধিকারী জানান এখনো একটা ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহত নাসরিন আক্তার এর বাবা আহসান আলী একটি অভিযোগ দিয়েছেন তারা নিজেদের মধ্যে আপোষ হওয়ার জন্য আলোচনা করছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102