সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

গোয়ালন্দ বন্ধুর মোটর সাইকেলে ঘুরতে গিয়ে তরুণীর মৃত্যু

মো: বজলুর রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

মোঃ বজলুর রহমান বিশ্বাস শামীম :

গত ৩ নভেম্বর সোমবার বিকাল ৪ টার দিকে রাজবাড়ী জেলা গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রীজ এলাকায় ঢাকা – খুলনা মহা সড়কের মোটরসাইকেলে দুঃঘটনায় সুমাইয়া (১৮) নামে এক তরুণী মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্হানীয় সুএে জানা যায় সুমাইয়া তার বন্ধু মোঃ সজিব প্রামানিকের মোটর সাইকেলে করে ঘুরতে বের হয়। মোটরসাইকেল টি দ্রুতগতিতে চলাকালে হঠাৎ পেছনের চাকায় সুমাইয়ার ওড়না পেঁচিয়ে যায় এতে ভারসাম্য হারিয়ে সে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুত্ব আঘাত পায়।পরে স্হানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্ত ক্ষরণে কারণে সুমাইয়ার মৃত্যু হয়। এঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে আহলাদিপুর হাইওয়ে থানায় মোঃ সজিব প্রমানিকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ৯৮/ ১০৫ অনুযায়ী মামলা দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, আসামী ইচ্ছাকৃত ভাবে অবহেলা ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে সুমাইয়ার মৃত্যু ঘটিয়েছে। মামলা দায়েরের পর পুলিশ ফরিদপুর থেকে মোঃ সজিব প্রামানিক কে মোটরসাইকেল সহ গ্রেফতার করে থানা হেফাজতে রাখে। আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শামীম শেখ বলেন, নিহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের পর আসামী মোঃ সজিব প্রামানিক কে গ্রেফতার করা হয়েছে।

৪ নভেম্বর তারিখ মঙ্গলবার সকালে তাকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102