সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসে জাতীয় পার্টির সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া অস্ত্রসহ যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

তিতাস, কুমিল্লা, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা তিতাস উপজেলার জাতীয় পার্টির মনোনীত মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ফারুক মিয়াকে(৫৩) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

রবিবার ভোর রাতে উপজেলার শাহপুর এলাকার সাদেক বেপারীর বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় সদেকের বাড়ির আশেপাশের এলাকায় তল্লাশি করে ১টি পাইপগান, ৭টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। সেনা কর্মকর্তা ক্যাপ্টেন সোয়ানুর এর নেতৃত্বে তিতাস থানা পুলিশ সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী ফারুক মিয়া উপজেলার শাহপুর গ্রামের মৃত আনু মিয়া চেয়ারম্যানের ছেলে। পরে একই রাতে শাহপুর উত্তরপাড়া জজ মিয়ার বাড়ির সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, ৪ রাউন্ড সীসা কার্তুজও উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: খালেদ সাইফুল্লাহ্ বলেন, উপজেলার শাহপুর গ্রামে পৃথক স্থানে অভিযান চালিয়ে অস্ত্রসহ ফারুক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ফারুক মিয়াকে অস্ত্র আইনসহ মোট ২টি মামলায় সোমবার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102