সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

“সত্যের পথে নির্ভীক যাত্রা: মিথ্যার মুখে মুফতি ইসমাইল সিরাজী আল মাদানীর দৃঢ় প্রতিবাদ”

নিজস্ব প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

লর্ড ট্রাভেলস এন্ড ট্যুরস এর স্বত্বাধিকারী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নারায়ণগঞ্জ-৪ ফতুল্লা আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি ইসমাইল সিরাজী আল মাদানী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ভিডিও প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তিনি বলেন, “Nakee TV নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম আমার প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সম্মানহানির উদ্দেশ্যে একটি বিকৃত ও মিথ্যা ভিডিও প্রচার করেছে। এটি সম্পূর্ণরূপে বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং আমার রাজনৈতিক ও ব্যবসায়িক ভাবমূর্তি নষ্ট করার ঘৃণ্য প্রচেষ্টা।”

মুফতি ইসমাইল সিরাজী আল মাদানী জানান, তার ট্রাভেল এজেন্সির মাধ্যমে মোঃ আজিজুর রহমান (পিতা গোলাম মোস্তফা, সেমাইমুড়ি, নোয়াখালী) কানাডা যাওয়ার বিষয়ে যোগাযোগ করেন এবং প্রাথমিকভাবে দুই লক্ষ টাকা জমা দেন। কিন্তু কানাডার বিভিন্ন প্রক্রিয়াগত জটিলতার কারণে যাত্রা বিলম্বিত হওয়ায় মোঃ আজিজুর রহমান নিজেই সিদ্ধান্ত নেন ভ্রমণ স্থগিত করার।

তিনি আরও বলেন,
“আমি ব্যক্তিগতভাবে ওই জমাকৃত অর্থ ফেরতের জন্য সংশ্লিষ্ট এজেন্সির সাথে যোগাযোগ করি, কিন্তু টাকা ফেরত আসেনি। তবুও আমি আমার সদিচ্ছার প্রমাণ হিসেবে আমার নিজের নামে দুটি চেক প্রদান করি। পরবর্তীতে সেই চেকের বিপরীতে আমি ৫০,০০০ টাকা নগদ পরিশোধ করি এবং ১৬ অক্টোবর ২০২৫ তারিখে আরও ৫০,০০০ টাকা প্রদানের প্রতিশ্রুতি দিই। কিন্তু তারা তা না নিয়ে আমার অফিসে প্রবেশ করে মারধর, অশালীন আচরণ ও গালিগালাজ করে অফিসের ভাবমূর্তি নষ্ট করে।”

তিনি জানান, এই ঘটনার পরপরই তিনি পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং পুলিশ উভয় পক্ষকে আলোচনার জন্য ডাকে। কিন্তু অপর পক্ষ থানা কর্তৃপক্ষের আহ্বানে সাড়া না দিয়ে উল্টো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালিয়ে যাচ্ছে।

মুফতি ইসমাইল সিরাজী আল মাদানী দুঃখ প্রকাশ করে বলেন,
“আমি দীর্ঘদিন ধরে সততা, পরিশ্রম ও জনগণের ভালোবাসা নিয়ে ব্যবসা করে আসছি। পাশাপাশি ইসলামী আদর্শে সমাজ ও দেশের সেবা করার মানসিকতা থেকেই রাজনীতির পথে এসেছি। অথচ কিছু কুচক্রী মহল আমার জনপ্রিয়তা ও সম্ভাবনা দেখে রাজনৈতিক ষড়যন্ত্রের ফাঁদে ফেলতে চাচ্ছে। তারা আমার ভাবমূর্তি নষ্ট করতে নামে-বেনামে মিথ্যা পাওনাদার সাজিয়ে ভিডিও তৈরি করছে, যা আমার সামাজিক ও রাজনৈতিক অবস্থান ক্ষুণ্ণ করার নিন্দনীয় প্রচেষ্টা।”

তিনি বলেন,
“একজন ব্যবসায়ী হিসেবে শত শত মানুষের সঙ্গে লেনদেন থাকে, কখনো বিলম্ব হতে পারে — সেটি ব্যবসার অংশ। কিন্তু বিষয়গুলো আলোচনার মাধ্যমে বা অফিসিয়াল প্রক্রিয়ায় সমাধান করা যেতো। অথচ তারা পরিকল্পিতভাবে সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার অপপ্রচার চালাচ্ছে। এটি শুধু আমার নয়, বরং আমাদের দেশের সৎ ও পরিশ্রমী ব্যবসায়ী সমাজের ভাবমূর্তিকেও ক্ষুণ্ণ করছে।”

তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন,
“আমি মিথ্যার কাছে মাথা নত করবো না। সত্য ও ন্যায়ের পথে থেকে আমি আমার ব্যবসা, রাজনীতি ও জনগণের আস্থা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। আমার জীবনের লক্ষ্য— সৎভাবে পরিশ্রম করে দেশের অর্থনীতি ও ইসলামী সমাজব্যবস্থার উন্নয়নে অবদান রাখা। এই অপপ্রচার আমাকে দুর্বল করতে পারবে না; বরং আরও শক্তিশালী করবে।”

শেষে তিনি সকল শুভাকাঙ্ক্ষী, এলাকাবাসী ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,
“আমি বিশ্বাস করি, সত্য কখনো পরাজিত হয় না। আমি আমার এলাকার মানুষের দোয়া ও সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো। আল্লাহ তায়ালার অশেষ কৃপায় জনগণের সেবা ও ইসলামের খেদমতে নিজেকে নিবেদিত রাখবো।”

তিনি স্পষ্ট করে জানান —
‘আমার জীবন সংগ্রামের প্রতিটি ধাপ সত্য, স্বচ্ছতা ও আল্লাহর উপর পূর্ণ ভরসায় গড়া। মিথ্যা প্রচার আমার পথ রুদ্ধ করতে পারবে না।’

প্রতিবাদ জানিয়েছেন-
মুফতি ইসমাইল সিরাজী আল মাদানী
স্বত্বাধিকারী, লর্ড ট্রাভেলস এন্ড ট্যুরস
সংসদ সদস্য প্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশ (নারায়ণগঞ্জ-৪ ফতুল্লা )

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102