বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা হোমনায় সম্মোহনের মাধ্যমে স্বর্ণালংকার ও টাকা চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কুমিল্লা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির পরিষদ শাখার নতুন কমিটি গঠন আঞ্চলিক এভিয়েশন হাব গড়ার পথে বাংলাদেশ: ‘Beyond with Boeing’ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোর গ্যাংয়ের চার শিশু আটক ‘পরিকল্পিত নগরায়ণ ও সবার জন্য আবাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে’ —–গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বিএনপি’র ইতিহাস আপসকামিতা ও পলায়নপরতার ইতিহাস নয়, বিএনপি ইতিহাস স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস দীর্ঘমেয়াদি পরিকল্পনা, জবাবদিহি ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ —- স্থানীয় সরকার মন্ত্রী সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে ….স্বাস্থ্যমন্ত্রী তথ্য সংগ্রহের জেরে আশুলিয়ায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করার হুমকি শীর্ষ সন্ত্রাসী সাগর দেওয়ানের তাণ্ডবে আতঙ্কে সংবাদকর্মীরা!

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জনাব মনজুরুল করিম খান চৌধুরী পাহাং রাজ্যের’ “কসমা প্লান্টেশন”পরিদর্শন করেন

মো: নুরুল ইসলাম সুজন
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

মো:নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া :

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জনাব মনজুরুল করিম খান চৌধুরী গত শনিবার, ১ নভেম্বর, ২০২৫ তারিখে ‘পাহাং রাজ্যের’ “কসমা প্লান্টেশন” কর্তৃপক্ষের আমন্ত্রনে প্লান্টেশন পরিদর্শন করেন এবং কোম্পানি কর্তৃপক্ষ এবং বাংলাদেশী কর্মীদের সাথে মতবিনিময় করেন। তিনি ‘কসমা প্লান্টেশন’-এর কর্মীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উল্লেখ্য কসমা প্লান্টেশনে পাঁচ শতাধিক বাংলাদেশী কর্মী কর্মরত আছেন।

হাইকমিশনার “কসমা প্লান্টেশন” এর চেয়ারম্যান দাতো হাজী জামরি বিন হাজী মোহাম্মদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কর্মীদের আবাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ক্রীড়া প্রতিযোগিতা শেষে হাইকমিশনার বাংলাদেশী কর্মীদের সাথে কোম্পানির মিলনায়তনে মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় অন্যন্যের মধ্যে বাংলাদেশ হাইকমিশনের দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য্য এবং প্রথম সচিব (শ্রম) জনাব এ এস এম জাহিদুর রহমান উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102