সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

অসময়ের বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি

মো: সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি :

টানা তিন দিন ধরে বৃষ্টি সাথে দমকা বাতাসের কারণে, ঠাকুরগাঁওয়ের কৃষকেরা আমন ধান ও আলু নিয়ে দুঃশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। রাতদিন রিমিঝিম বৃষ্টি আর আচমকা দমকা বাতাসের কারণে আমন ধানের গাছ গুলো মাটিতে লুটিয়ে পড়েছে, তার সাথে আগাম আমন কাটার পর যে সকল কৃষক আলুর বীজ বপন করেছেন, তাঁরাও দুঃশ্চিনতায় দিন কাটাচ্ছেন। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী, রানীশংকৈল হরিপুর, পীরগন্জসহ সব উপজেলা গুলোর চিত্র একই রকম। বালিয়াডাঙ্গী উপজেলার পাঁচদোয়াল গ্রামের কৃষক সোহাগ হোসেন জানান আমি প্রায় ১৫ বিঘা আমন রোপণ করেছি কিন্তু আচ্ছন্ন বিরুপ আবহাওয়া বৃষ্টির কারণে, ধানের গাছ গুলো মাটিতে নুয়ে পড়েছে, এখন আমন ধান কাটার সময় হয়ে গেছে এই পরিপক্ক সময়ে বৃষ্টি একই তো কারেন্ট পোকার আক্রমণ, এবার মনে হচ্ছে লাভের চেয়ে লোকসানের মুখ গুনতে হবে।

কৃষক আতাউর রহমান জানান- আমি দুই বিঘা আগাম আমন ধান কেটেছি গত পাঁচদিন হলো কিন্তু বৃষ্টির পানিতে কাটা ধান পানিতে তলিয়ে গেছে এখন কি করব ভেবে পাচ্ছি না। একই গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম জানান আমি আগাম জাতের আমন ধান কাটার পর আলুর বীজ রোপণ করেছি কিন্তু বৃষ্টির পানির কারণে জমিতে পানি জমে আছে আলুর বীজ গুলো নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের লাভ তো দুরের কথা লোকসানের প্রহর গুনতে হবে।

কৃষি অফিস জানিয়েছে-যেসব জমিতে আমন ধানে থোর দেখা দিয়েছে এবং ধানের শীষ বের হওয়ার উপক্রম হয়েছে সেসব জমিতে রসের ঘাটতি পূরণ হওয়ায় সহজে ধান বের হতে পারবে এবং এ বছর আমনের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে উপজেলায় শতাধিক হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণ করে কৃষকদের সহযোগিতার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102