সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

গাইবান্ধা সাঁকোয়া সেতু এলাকায় ইপিজেড করার দাবীতে মানববন্ধন ও সমাবেশ

অভিজিৎ দাস
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

অভিজিৎ দাস, গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাঁওতালদের বিরোধপূর্ণ জমিতে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) না করে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সাঁকোয়া সেতু এলাকায় করার দাবি জানিয়েছেন ঢোলভাঙা বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

আজ শনিবার (১ নভেম্বর) বিকেল ৪টার দিকে গাইবান্ধা পলাশবাড়ী মহাসড়কে ঢোলভাঙ্গার সাঁকোয়া ব্রিজে এক মানববন্ধনে এ দাবি জানান তাঁরা। ঢোলভাঙ্গা এলাবাসীর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকায় রংপুর চিনিকলের আওতায় ১ হাজার ৮৪২ একর জমি আছে। এ জমিতে উৎপাদিত আখ রংপুর চিনিকলে মাড়াই হতো। কিন্তু ২০১৬ সালের ৬ নভেম্বর চিনিকল কর্তৃপক্ষ ও পুলিশ এসব জমিতে উচ্ছেদের উদ্দেশ্যে গেলে সাঁওতালদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ৩ সাঁওতাল নিহত ও অন্তত ২০ জন আহত হন।

সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকায় সাঁওতালদের পৈতৃক জমিতে ইপিজেড নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ইপিজেড নির্মাণে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষকে (বেপজা) দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে ইপিজেড নির্মাণ করা হলে সাঁওতালদের বাপ-দাদার জমি থাকবে না। সাঁওতালদের উচ্ছেদ করে ইপিজেড নির্মাণ যুক্তিযুক্ত নয়। তাই এখানে ইপিজেড নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবিতে সাঁওতালরা আন্দোলন অব্যাহত রেখেছেন। এ বাস্তবতায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পলাশবাড়ী উপজেলার সাঁকোয়া সেতু এলাকায় ইপিজেড চান গাইবান্ধাবাসীসহ ঢোলভাঙ্গা এলাকাবাসী।

মানবন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গাইবান্ধা নাগরিক মন্ঞ্চের আহবায়ক সিরাজুল ইসলাম বাবু, সামাজিক-সংগ্রাম পরিষদ গাইবান্ধা আহবায়ক জাহাঙ্গীর কবির তনু, ইপিজেড বাস্তবায়ন কমিটির আহবায়ক কুশলাশীষ চক্রবর্তী সাগর, স্থানীয় বেতকাপা ইউনিয়ন বিনপির সাবেক আহবায়ক রফায়েত মিয়া, স্থানীয় ব্যাবসায়ী আব্দুল মজিদ, সমাজ সেবক আবু তাহের তালুকদারসহ
প্রমুখ। মানববন্ধন শেষে মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102