সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ও আলোর পথযাত্রী এখানে থেম না’ স্লোগানে গাইবান্ধা উদীচীর প্রতিষ্ঠা বার্ষিকী

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

অভিজিৎ দাস:

‘ও আলোর পথযাত্রী এখানে থেম না’- এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এদিন আলোচনা সভা, কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উদীচীর এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

‘মিলিত প্রাণের কলোরবে, অশুভের বিনাশ হবে’ শীর্ষক অনুষ্ঠানে উদীচীর জেলা সংসদের সাধারণ সম্পাদক শিরিন আকতারের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা ওয়াজিউর রহমান রাফেল, জেলা সংসদের সভাপতি অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, রাজনীতিক মিহির ঘোষ প্রমুখ।

অনুষ্ঠানে প্রগতির কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট বাচিক শিল্পী দেবাশিষ দাস দেবু, বাচিক শিল্পী গৌতমাশিষ গুহ সরকার ও শিরিন আকতার। এতে দ্বৈত নৃত্য পরিবেশন করেন উদীচীর নৃত্য প্রশিক্ষক আমিনুল ইসলাম আকন্দ ও রাতিলা এবং একক নৃত্য পরিবেশন করেন লাবিবা।

সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী শাহ মশিউর রহমান, ভাওয়াইয়া শিল্পী সিরাজুল ইসলাম, গণসংগীত শিল্পী রনজিৎ সরকার ও চুনি ইসলাম, শিল্পী সোমা সেন এবং মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ।

এছাড়াও অনুষ্ঠানে উদীচীর দারিয়াপুর শাখার কর্মীরা দলীয়ভাবে গণসংগীত পরিবেশন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102