শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমন ধানে বাম্পার ফলন হবে: কৃষি উপদেষ্টা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখ: ২৯ অক্টোবর ২০২৫, বুধবার

আমন ধানের বাম্পার ফলন আশা করেছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

উপদেষ্টা আজ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের ব্রীফিংকালে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমন ধানে বাম্পার ফলন হবে। তবে আলুর অতিরিক্ত উৎপাদনের কারণে দাম কমে গেছে, ফলে কৃষক লোকসানের মুখে পড়েছেন। উপদেষ্টা বলেন, আমন ধান কাটা শুরু হয়েছে। আবহাওয়া শেষ পর্যন্ত অনুকূলে থাকলে ভালো ফলন হবে। আলু বেশি উৎপাদন হওয়ায় কৃষক দাম পাচ্ছে না, এতে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পেঁয়াজের পরিস্থিতি সম্পর্কে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পেঁয়াজের উৎপাদন এবার ভালো। আমদানি করতে হচ্ছে না।

উপদেষ্টা আরও জানান, শীতকালীন সবজি বাজারে আসা শুরু হয়েছে, ফলে দাম ধীরে ধীরে কমবে। গতবারের তুলনায় এবার প্রায় দ্বিগুণ আলু রপ্তানি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এবার সবজির দাম নাগালের মধ্যে থাকবে।

সারের সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে কৃষি উপদেষ্টা বলেন, সারের কোনো সংকট নেই, আর অন্তর্বর্তী সরকার থাকাকালীনও হবে না। কৃষকের জন্য নির্ধারিত দামে সার দেওয়া হবে। আমদানি মূল্য বাড়লেও সরকার ভর্তুকি দেবে।
তিনি জানান, সার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে। পাশাপাশি আগামী ২৫ বছরের জন্য খাদ্য ফসল উৎপাদনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে।

কৃষি উপদেষ্টা বলেন, আমরা কৃষি জমি সুরক্ষা আইন করার উদ্যোগ নিয়েছি। যেন ভবিষ্যতে কৃষিজমি নির্বিচারে দখল বা ব্যবহার পরিবর্তন রোধ করা যায়। এ সময় কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102