রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান নারী হকি দলের ঐতিহাসিক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মঃ নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে সনি বাংলা টিভির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে উদযাপন কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন জকিগঞ্জে বিজিবির উদ্যোগে ‘আলোর পথে’ মতবিনিময় সভা এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত নিয়মে চলমান; আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর Intellectual PropWorlderty Organisation (WIPO) থোখিত “বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৬” উদযাপন

লগি বৈঠার নির্মম আঘাতে জামায়াত-শিবির নেতাকর্মীরকে হত্যার বিচারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

অভিজিৎ দাস
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

অভিজিৎ দাস, গাইবান্ধা প্রতিনিধি:

২০০৬ সালে আওয়ামীলীগের সন্ত্রাসীদের লগি বৈঠার নির্মম আঘাতে ঢাকায় ৬ জনসহ সারাদেশে ২৬ জন জামায়াত-শিবির নেতাকর্মীরকে পিটিয়ে হত্যার খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে গাইবান্ধা জামায়াতে ইসলামী’র উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জামায়াতের সদর উপজেলা আমীর মো. নুরুল ইসলাম মন্ডল সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম, শহর জামায়াতের আমীর অধ্যাপক ফেরদৌস আলম, শিবির সদর উপজেলা সভাপতি সোহেল রানা, শহর সভাপতি ফারহান সাদিক, শহর সেক্রেটারী আবু হাসান, সদর উপজেলা সেক্রেটারী নুরুন্নবী সরকার, সদর উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি মাওলানা আব্দুর রহমান, জামায়াত নেতা শাহীন মাহমুদ প্রমুখ।

সমাবেশ বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামীলীগের সন্ত্রাসীদের লগি বৈঠার নির্মম আঘাতে ঢাকায় ৬ জনসহ সারাদেশে ২৬ জন জামায়াত-শিবির নেতাকর্মীসহ অসংখ্য মানুষকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। তারা আরও বলেন, অন্তর্র্বতীকালীন সরকার অনেক রক্তের বিনিময়ে তৈরি হয়েছে। পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি, জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, খুনি ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করতে হবে। অধিকাংশ রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে বিদ্যমান রাষ্ট্র কাঠামোর সংস্কার করলেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102