সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান নারী হকি দলের ঐতিহাসিক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মঃ নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে সনি বাংলা টিভির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে উদযাপন কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন জকিগঞ্জে বিজিবির উদ্যোগে ‘আলোর পথে’ মতবিনিময় সভা এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত নিয়মে চলমান; আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর Intellectual PropWorlderty Organisation (WIPO) থোখিত “বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৬” উদযাপন

ভয়াল ‘আটাশ অক্টোবর’ স্মরনে জলঢাকা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মাহমুদ আল হাসান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

মাহমুদ আল-হাছান, বিশেষ প্রতিনিধি :

২৮ অক্টোবর, মঙ্গলবার

২০০৬ সালের ২৮ অক্টোবরে বিএনপি জোটের ক্ষমতা হস্তান্তরের শেষ দিনে তৎকালীন বিরোধীদল আওয়ামীলীগ নেত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকার পল্টনে অনুষ্ঠিত জামায়াতের পুর্ব ঘোষিত সমাবেশে লগি-বৈঠা নিয়ে পরিকল্পিত হামলা করে ০৬ জন জামায়াত শিবির নেতা-কর্মীকে নৃশংস ও বর্বরতম কায়দায় পিটিয়ে হত্যা ও হত্যার পরে লাশের উপর নাচানাচি করে জঘন্য জিঘাংসা চরিতার্থ করার ঘটনা স্মরনে এবং খুনী ও খুনের নির্দেশদাতার উপযুক্ত বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবিতে দেশব্যাপী পালিত কর্মসূচীর আলোকে জলঢাকা উপজেলা জামায়াত বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচী পালন করেছে।

আজ মঙ্গলবার বিকাল ৪’১৫ মি. জলঢাকা জামায়াতের উপজেলা কার্যালয় ‘আল- ফালাহ’ থেকে মিছিলটি শুরু হয়ে জলঢাকা শহরনপ্রদক্ষিণ করে জিরো পয়েন্টে সমাবেশে মিলিত হয়। জামায়াতের উপজেলা আমীর জনাব মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল-হাছান, উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব কামরুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী ও জনাব সাদের হেসেন, উপজেলা সহ. সেক্রেরারি জনাব মুজাহিদ মাসুমের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী মিছিলে অংশগ্রহন করেন।

জিরো পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশের বক্তব্যে উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আলহাছান বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের বর্বরতায় সারা বিশ্বের বিবেককে নাড়া দিয়েছিলো। সেদিনের এই নির্মমতার স্থির ও ভিডিওচিত্র দেখে দেখে হত্যাকারিদের প্রকাশ্যে ফাঁসী নিশ্চিত করতে হবে।

উপজেলা আমীর জনাব মোখলেছুর রহমান মাস্টার বলেন, এই হত্যাকান্ডের উপযুক্ত বিচার না হলে মানবতার ইতিহাস কলঙ্কিত হয়েই থাকবে।

সমাবেশের প্রধান অতিথী নীলফামারী-৩ আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মাওলানা ওবায়দুল্লাহ সালাফী বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগন ভোট বিপ্লবের মাধ্যমে আটাশ অক্টোবর সহ সকল হত্যাকান্ডের প্রতিশোধ গ্রহন করবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102