শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত ট্রাফিক সহায়তাকারীর চিকিৎসার জন্য নগদ এক লক্ষ টাকা অনুদান দিলেন —–ডিএমপি কমিশনার

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২৩ অক্টোবর ২০২৫

সাহসিকতার সাথে ছিনতাইকারীকে আটক করতে গিয়ে ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত ট্রাফিক সহায়তাকারী মোঃ নাজমুল হুদাকে চিকিৎসার জন্য নগদ এক লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি। আজ (২৩ অক্টোবর) ডিএমপি কমিশনার চিকিৎসাধীন ট্রাফিক সহায়তাকারীর জন্য এই অর্থ প্রদান করেন।

তেজগাঁও ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট রাত আনুমানিক ০৮.৩০ ঘটিকার সময় মোঃ নাজমুল হুদা গণভবন ক্রসিংয়ে দায়িত্বরত ছিলেন। এ-সময় একজন পুলিশ কর্মকর্তা সাদা পোশাকে রাস্তা পারাপার হতে গিয়ে ছিনতাইকারী কর্তৃক আক্রমণের শিকার হন। ট্রাফিক সহায়তাকারী মোঃ নাজমুল হুদা ঘটনাটি প্রত্যক্ষ করলে তিনি উক্ত পুলিশ কর্মকর্তাকে বাঁচানোর জন্য এগিয়ে যান।

এই পরিস্থিতিতে সেই ছিনতাইকারী মোঃ নাজমুল হুদাকে এলোপাতাড়ি আক্রমণ করে যার ফলে ট্রাফিক সহায়তাকারী গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে নিকটবর্তী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ছিনতাইকারীর আক্রমণে নাজমুলের ঠোঁট ছিঁড়ে যায় এবং পাঁচটি দাঁত ভেঙ্গে যায়। তার ঠোঁটে ৩২ টি সেলাই প্রয়োজন হয় এবং পাঁচটি দাঁতের রুট ক্যানেলসহ ক্যাপ পরাতে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা খরচ পড়ে।

ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি আহত ট্রাফিক সহায়তাকারীর চিকিৎসার খোঁজ নেন এবং প্রয়োজনীয় ব্যয়বার বহন করার আশ্বাস দেন। এরই প্রেক্ষিতে আজ গুরুতর আহত ট্রাফিক সহায়তাকারী নাজমুলকে চিকিৎসার জন্য নগদ এক লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।

উল্লেখ্য, ইতোপূর্বে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আহত নাজমুলকে আরও বিশ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

ছিনতাইকারীর হামলায় আহত নাজমুল ডিএমপি কমিশনারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ড. মোঃ জিললুর রহমান, যগ্ম-পুলিশ কমিশনার (ট্রাফিক-অ্যাডমিন, প্ল্যানিং ও রিসার্চ) মোঃ আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102