সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান নারী হকি দলের ঐতিহাসিক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মঃ নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে সনি বাংলা টিভির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে উদযাপন কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন জকিগঞ্জে বিজিবির উদ্যোগে ‘আলোর পথে’ মতবিনিময় সভা এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত নিয়মে চলমান; আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর Intellectual PropWorlderty Organisation (WIPO) থোখিত “বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৬” উদযাপন

বালিয়াডাঙ্গীতে ১০ পিস ইয়াবাসহ ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি গোলাম রব্বানী আটক

মো: সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৫ নং দুওসুও ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি গোলাম রব্বানী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বালিয়াডাঙ্গী থানার পুলিশ। গোলাম রব্বানী ৫ নং দুওসুও ইউনিয়নের লালাপুর দীঘলবস্তী গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। পুলিশ সূত্রে জানা যায় সোমবার সন্ধ্যায় মাদক বিক্রির খবর পেয়ে ৫ নং দুওসুও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের লালাপুর দীঘলবস্তী কবরস্থানের সামনে পাকা রাস্তায় তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, ‘মাদক ব্যবসায়ী তো দূরের কথা মাদক সেবন করে এমন মানুষের দলে কোন ঠাঁই নেই। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তার অপকর্মের দায় দল নেবে না। মঙ্গলবার (২১অক্টোবর) দুপুরে তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার ওসি দুরুল হুদা বলেন পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102