শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ঝিনাইদহে ৭ দফা দাবিতে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ

তারেক মাহমুদ জয়
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

তারেক মাহমুদ জয়, ঝিনাইদহ প্রতিনিধি:

৭ দফা দাবির বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মচারীরা। সোমবার সকালে জেলা সওজ কার্যালয়ের সামনে শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে সংগঠনের নেতাকর্মী ও শ্রমিকরা এতে অংশ নেন। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক টোকন জোয়ার্দ্দার, সহ-সভাপতি সিবলু মিয়া, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুপ হোসেন কাজল, সওজ শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম, সহ-সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামসহ অন্যরা।

বক্তারা বলেন, বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করে চাকরি রাজস্বকরণ, মাস্টাররোল শ্রমিকদের সাময়িক শ্রমিক নীতিমালায় অন্তর্ভুক্তি বন্ধ, ২৭ ও ৭ মামলায় অন্তর্ভুক্ত শ্রমিকদের প্রথম যোগদানের তারিখ থেকে পেনশন নীতিমালা দ্রুত চূড়ান্তসহ ৭ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102