শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জনের সাজা

মো: ফারুক আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ারে সরাইলে পুকুরে গোসল করাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ৪ ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত উপজেলার ছোট দেওয়ানপাড়া ও হাবলীপাড়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে হাবলীপাড়া গ্রামের তাইম কয়েক জন বন্ধুকে সঙ্গে নিয়ে ছোট দেওয়ানপাড়া গ্রামের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় তারা মারধরের শিকার হন। এই জের ধরে রাতে ছোট দেওয়ানপাড়া ও হাবলীপাড়া গ্রামের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এ সময় তারা রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।এতে পুরো এলাকাজুড়ে আতঙ্ক দেখা দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন এবং সরাইল থানার ওসি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন ঘটনাস্থল হতে ১৫ জন দাঙ্গা কারিকে মোবাইল কোর্টে তিনদিন হতে সাত দিন পর্যন্ত সাজা প্রদান করেন।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102