শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

একজন পরাজিত বাবার বুক-ফাটা চিৎকার

আশিক বিন রহিম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

আশিক বিন রহিম, বিশেষ প্রতিনিধি: চাঁদপুর আদালত প্রাঙ্গণে মাটিতে গড়িয়ে চিৎকার করা পুরুষ মানুষটি দুই সন্তানের জনক। গেলো বছর তার স্ত্রী সন্তানদের রেখে পরকীয়া প্রেমিকের কাছে চলে যান এবং তারা বিয়ে করেন। নতুন সংসারে ওই নারীর আরেকটি সন্তান জন্ম নেয়।

এদিকে এক বছর না যেতেই পরকীয়া প্রেমিকের সাথে দ্বিতীয় সংসার ভেঙে যায়। সেখান থেকে ফিরে এসে সেই নারী প্রথম স্বামীর বিরুদ্ধে আদালতে যৌ-তুকের মা-মলা দায়ের করেন। একই সাথে তিনি প্রথম ঘরের সন্তানদের নিজের জিম্মায় নেয়ার আবেদন করেন।

৭ই সেপ্টেম্বর সেই আবেদনের প্রেক্ষিতে আদালত আইন অনুযায়ী অবুঝ দুই সন্তানকে মায়ের জিম্মায় দিয়ে দেন। এই রায় কোনভাবেই মেনে নিতে পারননি, মা ছাড়া সন্তানদের লালন পালন করা অসহায় পিতা। স্ত্রী পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যাওয়ার পর, সন্তানকে বুকে ধরে তিনি বেঁচে থাকার সংগ্রাম করেছিলেন। আজকের পর শেষ অবলম্বনটুকু মাহামান্য আদালত কেড়ে নিলো।

সংসার জীবনে পরাজিত সেই বাবার অভিযোগ, আদালতের কাছে ন্যায্য বিচার পাননি। তাই কোর্ট প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে চিকার করে আহাজারি করেন। পরিশেষে আল্লাহর কাছে বিচার দেন….

তার দাবী- যে নারী স্বামী-সন্তান রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যেতে পারে, তার হাতে সন্তান নিরাপদ নয়। যেকোন সময় তার সন্তানদের সাথে ঘটতে পারে দু-র্ঘটনা।

কিন্তু আইন তার কান্না শুনে না। আইন চলে তার নিজস্ব গতিতে। পারিবারিক কলহর মামলাগুলোর ক্ষেত্রে এ দেশের আইন বেশিরভাগ ক্ষেত্রে নারীদের পক্ষে থাকেন। এই অভিযোগ বাংলাদেশের সকল পুরুষের। এই অভিযোগ- ভুক্তভোগী পুরুষদের মা-বোন এবং নারী স্বজনদের।

তবে কি এদেশের আইন, বিচার, সালিশ– পুরুষের কান্না কিংবা সম্মান বোঝার যোগ্যতা আজো অর্জন করতে পারেনি।

গণমাধ্যমকর্মী
০৭/১০/২০২৫

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102