কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলার অন্তর্গত মাছিমপুর বাজার টু জাহাপুর বাজারের আঞ্চলিক সড়কটির ভগ্নদশায় বিপর্যস্ত জনজীবন।
এই রাস্তাটি নির্মাণ কাজের গুনগত মান ছিলো খুবই নিম্নমানের এমনটাই অভিযোগ স্থানীয়দের।
নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করার কারণে কিছুদিনের মধ্যেই সড়কটির বিভিন্ন জায়গা ভেঙ্গে পরে এতে করে যান চলাচল থেকে শুরুকরে পথচারীদের যাতায়াত করতে নানা অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে। হয়ে বর্তমান সময়ে এই সড়কের বিভিন্ন জায়গা ভেঙ্গে ছোট বড় গর্ত সৃষ্টি হয়েছে। এছাড়াও সড়কটির বিভিন্ন স্থানে অল্প বৃষ্টি হলেই পানি জমে চরম দূর্ভোগের সৃষ্টি হয়েছে।
জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। দ্রুততার সহিত গুনগতমান বজায় রেখে রাস্তাটি সংস্কার করা হোক এমনটাই দাবি স্থানীয় সচেতন মহলের।