বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
আশুলিয়ার চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যা মামলার আসামি গ্রেফতার যশোরের তারাগঞ্জ থেকে ৯০০ গ্রাম স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা ….স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার ….স্বাস্থ্যমন্ত্রী মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ বিষয়ে রূপরেখা পর্যালোচনা নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর কুমিল্লা তিতাসে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন, অসহায় পরিবারের পাশে বিএনপি নেতৃবৃন্দ সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত, জাল যার জলা তার –ভূমিমন্ত্রী বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৫১ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ

কুমিল্লা তিতাসে কদমতলী দক্ষিণ পাড়া মিনিবার ফুটবল ফ্রিজ-টিভি টূর্ণামেন্ট -২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাসে কদমতলী দক্ষিণ পাড়া মিনিবার ফুটবল ফ্রিজ-টিভি টূর্ণামেন্ট -২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় কদমতলী প্রাইমারী স্কুল সংলগ্ন সরকার বাড়ী বালুর মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রবাসি বাবু সরকার একাদশ বনাম সাইদুল ট্রেডার্স একাদশ ফাইনালে মুখোমুখি হয়। এতে প্রবাসি বাবু সরকার একাদশ ১-০ গোলে সাইদুল ট্রেডার্সকে হারিয়ে জয় লাভ করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ বিল্লাল হোসেন মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জামাল হোসেন মেম্বার ও নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম হানিফ ও জসিম উদ্দিন মেম্বার প্রমূখ। শারীরিক অসুস্থতার কারণে সভাপতি হাজী মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন না। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, আসমানিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিনহাজুল সরকার, মোঃ ইমরান মোল্লা (মফিজ) ও মোঃ হাফিজ সরকার (নবী) প্রমূখ।

এছাড়াও আমন্ত্রিত ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ আমির হোসেন সরকার, মহসীন সরকার, এরসাদ সরকার, শাহজাহান মোল্লা, বাহারুল হক লিটন, নজরুল সরকার, জহির সরকার, শাহিন সরকার, কাজী ফখরুল, আলি আক্তার, শেখ কামাল, নজরুল ইসলাম, তমিজ উদ্দিন, ফজলুল হক, হুমায়ূন কবির, শাহ আলম মেম্বার, স্বপন বেপারী, আবু জায়েদ জীবন, তাইজুল ইসলাম তাজ, কবির মোল্লা, রমজান মোল্লা, কাবিল হোসেন, কবির সরকার, মোসলেম মোল্লা, শাহীন শরীফ, রাজ মিয়া, জামান বেপারী, আলি সরকার, কালু মিয়া, হানিফ ভূইয়া, মোফাজ্জল মোল্লা, জব্বার মোল্লা, সাহেব আলী মোল্লা, আনোয়ার সরকার, হানিফ, আবু তাহের মোল্লা ও কাজী অলি উল্লাহ প্রমূখ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে উপস্থিত অতিথিবৃন্দ। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন, জনপ্রিয় ধারাভাষ্যকার মোঃ মনির হোসেন মাষ্টার। খেলা পরিচালনা করেন চৌকস ও দক্ষ রেফারি রুহেল বাবু মাষ্টার।

এসময় অতিথিবৃন্দ বলেন, খেলাধুলা যুব সমাজকে মরণব্যাধি মাদক ও মোবাইলের নেশা থেকে দূরে রাখতে সাহায্য করবে। তাই আয়োজকদের বলব, যদি পারেন প্রতি মাসে একটি করে খেলার আয়োজন করেন। সহযোগিতা যা লাগবে আমরা করব। আজকের সুশৃঙ্খল ও সুন্দর আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ। খেলায় বিজয়ী দলকে ফ্রিজ, বিজিত দলকে এলইডি টিভি এবং তৃতীয় স্থান অধিকারীকে মোবাইল সেট উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102