শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

গৌরীপুর-হোমনা সড়কের দখল-অবহেলায় প্রাণ গেল তানভিরের

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার গৌরীপুরে পানিতে পড়ে অজ্ঞান হয়ে যাওয়া তানভিরকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত যানজটের বাধায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।

জানা গেছে, পানিতে পড়ে অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তানভিরকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য গাড়িতে তোলে। কিন্তু পথে বাতাকান্দি বাজারে তীব্র যানজটে আটকা পড়ে যানটি। এ সময় পথচারীরা তাকে পাতালিকোলে করে বাজারের অপরপ্রান্তে নিয়ে গিয়ে পুনরায় গাড়িতে তোলে। একই সময়ে তাকে উদ্ধারে আসা ফায়ার সার্ভিসের গাড়িটিও একই যানজটে দীর্ঘক্ষণ আটকে থাকে। অবশেষে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তানভিরকে মৃত ঘোষণা করেন।

এদিকে, স্থানীয়দের অভিযোগ—গৌরীপুর-হোমনা আঞ্চলিক সড়কের জায়গা দখল করে স্থায়ী ইমারত নির্মাণের হিড়িকের কারণে সড়ক সংকীর্ণ হয়ে পড়েছে। এতে প্রতিদিনই ভয়াবহ যানজট সৃষ্টি হয়, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।
অবকাঠামোগত দখলদারিত্ব আর প্রশাসনের অবহেলা যেন আরও একটি অমূল্য প্রাণ কেড়ে নিল।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102