মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টারঃ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রচার সচিব পদে মনোনীত হওয়ায় প্রিয় ভাই এম এম হোসাইন আহমদকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা অঙ্গনে নিষ্ঠা, সততা ও যোগ্যতার পরিচয় দিয়ে আসছেন। দৈনিক এই আমার দেশ এর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর নিষ্ঠাবান কর্মপ্রচেষ্টা সর্বদা সহকর্মীদের অনুপ্রাণিত করেছে। এখন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় দায়িত্বে থেকে তিনি যে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন, তা নিঃসন্দেহে সংগঠন ও সাংবাদিক সমাজের জন্য একটি গর্বের বিষয়।
আমি বিশ্বাস করি, এম এম হোসাইন আহমদ ভাই তাঁর প্রজ্ঞা, অভিজ্ঞতা ও কর্মদক্ষতার মাধ্যমে সংগঠনের মর্যাদা আরও সমুন্নত করবেন এবং সাংবাদিক সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করবেন। তাঁর নেতৃত্বে জাতীয় সাংবাদিক সংস্থা আরও ঐক্যবদ্ধ, গতিশীল ও স্বচ্ছতার প্রতীক হয়ে উঠবে—ইনশাআল্লাহ।
ভাইকে ফুল দিয়ে হৃদয়ে বরণ করছি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন তিনি ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সফল হন, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু লাভ করেন, এবং আগামী দিনের পথচলায় প্রতিটি পদক্ষেপ হোক কল্যাণ ও সফলতায় ভরপুর।
শুভকামনায়,
সাংবাদিক মনিরুজ্জামান