শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

তিতাসে নানা বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে এক শিশুর মৃত্যু

মো: সাকিব হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

সাকিব হোসেইন, নিজস্ব সংবাদদাতা, তিতাস (কুমিল্লা):

কুমিল্লার তিতাসে নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সাতানী ইউনিয়নের বারকাউনিয়া গ্রামের বাইতুন সামাদ জামে মসজিদের সামনে হাবাদিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর(০৯) কুমিল্লা শহরের কাপ্তান বাজার দক্ষিণ পাড়ার বাসিন্দা মো. রুবেল মিয়ার ছেলে।

জানা যায়, মাত্র একদিন আগে সে মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে এসেছিল। তার নানা হাজী আব্দুল মালেক বারকাউনিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, সকালে নানার বাড়ি থেকে বের হয় তানভীর। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে নদীর পাড়ে তার একটি জুতা পাওয়া যায়। স্থানীয়রা নদীতে নেমে খোঁজ চালিয়ে গাছের শিকড়ে আটকে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন।

হোমনা ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিব মোহাম্মদ তামাদ জানান, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। তবে স্থানীয়রা আমাদের আগেই শিশুটিকে উদ্ধার করেন। পরবর্তীতে তাকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102