কোটচাঁদপুর সংবাদদাতা :
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবের সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।
গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ হয়। এতে সভাপতি নির্বাচিত হন দৈনিক ইনকিলাব পত্রিকার কোটচাঁদপুর প্রতিনিধি
খোন্দকার আব্দুল্লাহ বাশার, সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক যশোর পত্রিকার প্রতিনিধি মোস্তাফিজুর রহমান আপেল এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন দৈনিক লিখনী পত্রিকার প্রতিনিধি রমজান আলী।
কমিটির অন্যান্য পদগুলোতে মনোনীত হয়েছেন —
সিনিয়র সহ-সভাপতি: দৈনিক বাংলার ভোর পত্রিকার প্রতিনিধি রেজাউল করিম রেজা, সহ-সভাপতি দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক যশোর বার্তা পত্রিকার প্রতিনিধি মামুনার রশীদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক গ্রামের কাগজ পত্রিকার প্রতিনিধি আবু সাঈদ সওকত, সহ- সাংগঠনিক সম্পাদক শামীম খান, তথ্য ও প্রচার সম্পাদক দৈনিক নবচিত্র পত্রিকার সংবাদদাতা মোঃ শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুর সোবহান জনি, সহ- কোষাধ্যক্ষ আসাদুল ইসলাম, দপ্তর সম্পাদক সোহেল চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল হাসান, ক্রীড়া ও সাহিত্য আকিমুল ইসলাম সাজু, সমাজ সেবা রোকনুজ্জামান, নির্বাহী সদস্য মঈন উদ্দিন খান, আনোয়ার জাহিদ জামান, গোলাম মোস্তফা, শামীম রেজা, আবু সুফিয়ান শান্তি, সদস্য আসরাফুজ্জামান, ইউসুফ আলী মিলন, মাসুম বিল্লাহ, সুমন পাল, আরিফ হোসেন, বাবুল হোসেন, মোহাম্মদ হুমায়ূন কবির। সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ প্রেসক্লাবকে আরও সক্রিয় ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়া সংবাদকর্মীদের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন।