মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী প্রতিনিধি :
জুলাই সদনের আইনী বৃত্তি ছাড়া নির্বাচনের তারিখ ঘোষনা হলে রাজ পথে জবাব দেওয়া হবে বলে হুমিয়ারি দিয়েছেন জুলাই শহিদ স্বজন ও আহত জুলাই যোদ্ধারা।
আজ রবিবার দুপুরে নরসিংদী জেলা প্রেসক্লাবের সামনে ১১ দফা দাবী বাস্তবায়নের লক্ষে একটি বিক্ষোভ মিছিল বেড় করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রেসক্লাবে সামনে এসে শেষ হয়। পরে ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা মুনিয়া রহমান মুনিকা,মাসুদ হাকিম,মো.জিহাদ সরকারসহ নিহত শহিদ পরিবারে সদস্য ও আহত জুলাই যোদ্ধারা। তারা বলেন এই সরকারের একবছর পেরিয়ে গেলেও এখনো কতজন শহিদ তার সঠিক তালিকা দিতে পারেন নাই। এখনো ১শত ৫০ এর অধীক বেওয়ারীশ লাশ রয়েছে। যার পরিচয় এখনো সরকার বেড় করতে পারে নাই। শহিদ ও আহতদের রক্তের উপর দাড়িয়ে সরকার গঠন করেছেন। জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচন ঘোষনা করলে আবারো রাজ পথেই মোকাবেলা করা হবে বলে হুমিয়ারি দেন তারা। দেশকে গনতান্ত্রিক উপায়ে এগিয়ে নিতে হলে জুলাই সদন অবশ্যই বাস্তবায়নের দাবী করেন তারা।