রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:১০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

স্ত্রীর প্রশংসা করার দিন আজ

ফারজানা ফারাবী
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

ফারজানা ফারাবী,  স্টাফ রিপোর্টার :

স্বামীরা সারাবছর কৃপণতা করলেও আজ কিন্তু স্ত্রীকে প্রশংসায় ভাসাতেই পারেন। না কোনও আজগুবি কথাবার্তা বলছিনা, আজ সারাদিন প্রাণ খুলে শুধু স্ত্রীর প্রশংসা করুন। আজকের দিনটিই বরাদ্দ স্ত্রীর প্রশংসা করার জন্য।

রোববার (২১ সেপ্টেম্বর) বিশ্বের সব দেশের স্বামীরা স্ত্রীর প্রশংসা করতে ব্যস্ত।

হয়তো এই ব্যাপারটি অনেকের কাছে উদ্ভট কিংবা মজার মনে হলেও প্রতিবছর ২১ সেপ্টেম্বর বিশ্বের বিভিন্ন দেশে এই দিবসটি ঘটা করে পালন করা হয়।

২০০৬ সাল থেকে এই দিবস প্রথম পালন করা শুরু হয়। তবে, দিবসটি নিয়ে খুব বেশি তথ্য জানা না গেলেও মনে করা হয় স্ত্রীর প্রশংসা দিবসটি মূলত স্ত্রীদের সম্মান জানানোর জন্য উদযাপন করা হয়।

দিনটিতে কোনো সরকারি ছুটি না থাকলে দম্পতিদের জন্য বিশেষভাবে উদযাপিত হয়। সেপ্টেম্বরের তৃতীয় রোববার পালিত হয় এই দিবস। স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা দেখানোর উদ্দেশে এই দিবস পালন করা শুরু হয়।

নারীদের সম্মানে নারী দিবস, মা দিবস পালন করা হয় অনেক আগে থেকেই। কিন্তু স্ত্রীর কাজের মূল্যায়ন এবং সম্মানের জন্য এই দিনটির প্রয়োজনীয়তা অনুভব করেন সবাই। স্বামীর কাছ থেকে পাওয়া সামান্য একটু প্রশংসা নারীদের কাছে বহু মূল্যবান।

সংসারে সুখ আনতে অবশ্যই পুরুষের উচিত বিভিন্ন কাজে স্ত্রীর প্রশংসা করা। এতে স্ত্রীর মন ভালো থাকবে এবং আপনার প্রতি তার সম্মান ও ভালোবাসা বাড়বে।

আপনি মুখে যদি বলতে একটু লজ্জা পান তাহলে মেসেজেও জানাতে পারেন। আবার সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর প্রশংসা করে একটি পোস্ট লিখতে পারেন। যদিও এটি একটু বাড়তি শো-অফ মনে হতে পারে অনেকের কাছে। কিন্তু এতে আপনার স্ত্রী খুশি হবেন, আর স্ত্রী খুশি থাকার মানে হচ্ছে সংসারে সুখ বজায় থাকা। আজ অফিস থেকে ফেরার পথে স্ত্রীর জন্য নিয়ে যেতে পারেন এক গুচ্ছ গোলাপ, দোলনচাপা কিংবা বেলি ফুলের মালা। খোঁপায় পরিয়ে দিতে দিতে খানিকটা প্রশংসা করতে পারেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102