শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা মহানগর উত্তর শাখার কমিটি অনুমোদন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সাংবাদিক সংস্থা, ঢাকা মহানগর উত্তর শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫ ইং) ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব জনাব আলমগীর গনি।

ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক নেতা এইচ এম রকি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ সংগঠক মোঃ সোহেল রানা।

অনুমোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি আবুল বাশার মজুমদার ও সহকারী মহাসচিব প্রিয়াঙ্কা ইসলাম, সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিক সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গঠনমূলক সাংবাদিকতা চর্চায় এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন নেতৃত্বের মাধ্যমে রাজধানীর উত্তরাঞ্চলে সাংবাদিক সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তারা।

নবনির্বাচিত সভাপতি এইচ এম রকি বলেন, “আমরা সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধি ও কল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ।”
সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা বলেন, “গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রায় দায়িত্বশীল সাংবাদিকতা অপরিহার্য। সেই চেতনাকে ধারণ করেই আমরা কাজ করব।”

উল্লেখ্য, জাতীয় সাংবাদিক সংস্থা দীর্ঘদিন ধরে দেশের সাংবাদিকদের পেশাগত ও নৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। নতুন কমিটির অনুমোদনের মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও যুগোপযোগী হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102