কাজী ওহিদ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় ১৯৯টি প্রাথমিক বিদ্যলয়ের গুনী শিক্ষক বাছাই-২০২৫ এর মধ্যে মোঃ নূর ইসলাম বাকী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুনী শিক্ষক নির্বাচিত হয়েছে। ২০২৪ সালে হতে দেশব্যাপী শ্রেষ্ঠ গুনি শিক্ষক বাচাই কার্যত্রুম শুরু হয়েছে। তিনি উপজেলার ৪৮নং মহারাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০০৯ সাল হতে অদ্যবধি কর্মরত রয়েছেন। উল্লেখ্য যে, ২০২৩ ও ২০২৪ সালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাইতে মো: নুর ইসলাম বাকী মুকসুদপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিল।
এবছর নূর ইসলাম বাকী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুনী শিক্ষক নির্বাচিত হওয়ায় মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া এবং সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম তাকে অভিনন্দন জানিয়েছেন।