শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব ——ড. মো. সানোয়ার জাহান ভুঁইয়া

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৫:

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সচিব ড. মো. সানোয়ার জাহান ভুঁইয়াকে এ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩ তম ব্যাচের কর্মকর্তা।

বর্তমান পদের পূর্বে তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিযুক্ত ছিলেন। তিনি ঢাকার জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর পরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ) ছিলেন। তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীনে “কর্মসংস্থান বিনিয়োগ কর্মসূচির দক্ষতা (এসইআইপি)” শীর্ষক এডিবি-অর্থায়নকৃত একটি প্রোগ্রামের ডিইপিডি হিসেবে চার বছর দায়িত্ব পালন করেন। তিনি একজন দক্ষ ও অভিজ্ঞ প্রশাসক।

আজ (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে ড. মো. সানোয়ার জাহান ভুঁইয়াকে সচিব পদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে পদায়ন করে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102