বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিন
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা মহিলাদলের সভানেত্রী সুফিয়া বেগমের সভাপতিত্ত্বে ও কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুবে ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, জেলা যুগ্ম আহ্বায়ক আতিকুল আলম সাওন সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার এবং যুগ্ম সাধারণ সম্পাদক নার্গিস আক্তারের সহযোগিতায় কুমিল্লা উত্তর জেলা এবং বিভিন্ন উপজেলার মহিলা নেত্রীদের উপস্থিতিতে শোভাযাত্রা ও আলোচনা সভা সফলভাবে সম্পন্ন হয়।