রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

কুমিল্লা হোমনায় জিপিএ-৫ প্রাপ্ত মাদ্রাসা শিক্ষার্থীদের সংবর্ধনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

কুমিল্লা হোমনায় জিপিএ-৫ প্রাপ্ত মাদ্রাসা শিক্ষার্থীদের সংবর্ধনা
কুমিল্লা প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিন
কুমিল্লার “হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার” দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) সকালে মাদ্রাসা মাঠে এক অভিভাবক সমাবেশের মাধ্যমে এ সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার সুপার মাওলানা আবদুস সাত্তার ভুইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মোহাম্মদ ইয়া মুছা।
শুরুতেই কোরআন তেলাওয়াত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে সহকারী শিক্ষক মাওলানা মো. ইব্রাহিম খলিল ও মো. আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম, রেহানা মজিদ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমান, বাবরকান্দি দারুস সুন্নাত আলিম মাদ্রাসার সুপার মাওলানা ছাইদুল হক, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম ও মাদ্রাসার শিক্ষিকা তানিয়া সুলতানা।
অনুষ্ঠানে বক্তারা, মাদ্রাসা শিক্ষার সার্বিক উন্নয়ন ও গুরুত্বের ওপর বিশেষভাবে আলোকপাত করেন। তারা বলেন, মাদ্রাসা শুধু ধর্মীয় শিক্ষার ক্ষেত্র নয় বরং এখানে নৈতিকতা, চারিত্রিক গুণাবলী ও আধুনিক জ্ঞানের সমন্বয় ঘটে। মাদ্রাসা শিক্ষার মাধ্যমেই একজন শিক্ষার্থী আল্লাহ ভীতি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একজন সৎ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
উপস্থিত অতিথিরা অভিভাবকদের উদ্দেশে বলেন, আপনাদের সন্তানকে মাদ্রাসায় পাঠিয়ে নির্ভার হোন, কারণ মাদ্রাসা শুধু বইয়ের জ্ঞান দেয় না বরং সঠিক দিকনির্দেশনা দিয়ে আলোর পথে চলার শিক্ষা দেয়।
অনুষ্ঠানে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে জানান, এই সাফল্য তাদের অভিভাবক ও শিক্ষকদের অবদানের ফল। তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102