রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পিতার রাজনৈতিক অস্তিত্বে কন্যার রাজনৈতিক বলবান নীরব ভাঙনের গল্প: সাইলেন্ট ডিভোর্সের অদৃশ্য বাস্তবতা মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ করেন মহিলা বিষয়ক অধিদফতরের নতুন ডিজি শায়লা শার্মিল প্রাথমিক বিদ্যালয়গুলোর জনবল সঙ্কট, শিক্ষার মান ব্যাহত করছে রানীশংকৈলে সেফটিক ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু আশুলিয়ার জামগড়া ৫ তালা একটি ভবনে গলায় ফাঁ”স দিয়ে যুবকের আত্ম”হত্যা! পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড হোমনায় গণধর্ষণের প্রতিবাদে উত্তাল জনতা, ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

ঝিনাইদহে শারদীয় দূর্গাপূজা উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধিঃ

যথাযোগ্য মর্যাদায় শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে গতকাল রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, আনছার কমান্ডার মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা, ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ কাজল, দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, জামায়াত নেতা আব্দুল আলিম, তাজুল ইসলাম, প্রহল্লাদ সরকার, দিপঙ্কর ঘোষ, বিজন কুমার ঘোষ প্রমূখ।

সভায় জানানো হয় এ বছর ঝিনাইদহে এ বছর মোট ৪৫০ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ১০৯ টি, কালিগঞ্জে ১০১ টি, কোটচাঁদপুরে ৪৬ টি, মহেশপুরে ৪৬ টি, হরিণাকুন্ডুতে ২৭ টি, এবং শৈলকুপা উপজেলায় ১২৫টি রয়েছে। গত বছর এ জেলায় ৪৩৫টি পূজা মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি বলেন, জেলার প্রতিটি পূজা মন্ডপে পুলিশ-আনছার সদস্য ছাড়াও স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবে। মন্ডপগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। তিনি বলেন এদেশ সম্প্রীতির দেশ, এখানে আমরা আবহমানকাল থেকে মিলে মিশে আছি থাকব। সভায় সরকারের বিভিন্ন সংস্থার অফিস প্রাধন, প্রতিনিধি এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102