কুমিল্লা তিতাস মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা তিতাসের জগতপুর ইউনিয়নের দ্বিতীয় দশানি পাড়ার ডেন্টিস্ট মোঃ জসীমউদ্দীন কে তিতাস উপজেলা বিএনপির নির্বাহী সদস্য নির্বাচিত করায় জগতপর ইউনিয়নবাসী আনন্দিত।
মোবাইল বার্তায় জসীমউদ্দীন বলেন—আমি দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামে যে পরিশ্রম করেছি,সেই পরিশ্রমের ফল পেয়েছি। আমাকে মূল্যায়িত করায়, কৃতজ্ঞতা প্রকাশ করছি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন এবং তাঁর যোগ্য উত্তরসূরি সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন এর প্রতি।
এছাড়াও কৃতজ্ঞতা জানাই কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এ. এফ. এম তারেক মুন্সি, তিতাস উপজেলা বিএনপি’র সভাপতি ওসমান গনি ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসান সেলিম ভুইয়া এবং বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতি। সকলের দোয়া ও ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই।