মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা টোলারবাগ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক রাজনীতি নয়, মানুষের সেবাদান করাই আমাদের উদ্দেশ্য – তথ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা, চক্রের ০৪ সদস্য সিআইডির হাতে গ্রেফতার বাংলাদেশ ও ইইউ এর মধ্যে পিসিএ’র প্রাথমিক স্বাক্ষর সংকট এড়াতে ৬ মাসের প্রয়োজনীয় সবধরনের টিকা মজুত থাকবে …..স্বাস্থ্যমন্ত্রী হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ধামরাই থেকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেলেন সুলতানা আহমেদ নীরব যন্ত্রণার অদৃশ্য সংকেত: এক পুলিশ সদস্যের মৃত্যু ও আমাদের সামাজিক দায় জলঢাকায় বজ্রপাতে ভ‍্যান চালকের মৃত্যু

চৌহালীতে যমুনার তীব্র স্রোতে শহর রক্ষা বাঁধের ৩৫ মিটার ধস

মো: আবদুল আলীম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

যমুনা নদীতে পানি বৃদ্ধির কারণে তীব্র স্রোতে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার শহর রক্ষা বাঁধের অংশ বিশেষ ধসে গেছে। সোমবার ভোরের দিকে উপজেলার জনতা স্কুল সংলগ্ন চৌদ্দ রশি এলাকায় প্রায় ৩৫ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়।

উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিরিক্ত পানির চাপে নদীর স্রোত আরও তীব্র হয়ে ওঠে। এর ফলে ১০৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত চৌহালী শহর রক্ষা বাঁধের চৌদ্দ রশি অংশ ভেঙে যায়।

এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সোলায়মান ভূইয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। দ্রুত ধস রোধে জরুরি ভিত্তিতে কাজ শুরু করা হবে। তিনি বলেন, “আগামী কয়েক দিনের মধ্যেই ভাঙনকবলিত অংশ সংস্কার সম্পন্ন করা হবে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।”

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান জানান, পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে চৌদ্দ রশি এলাকার বাঁধের জিওব্যাগ ও ব্লক নদীতে তলিয়ে গেছে। তিনি আরও বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করছি আগামী দুই-তিন দিনের মধ্যে পানি উন্নয়ন বোর্ড জিওব্যাগ ও টিউব ফেলে ভাঙন রোধে কার্যক্রম শুরু করবে।”

এ ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিলেও স্থানীয় প্রশাসনের আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরেছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102