সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

মনোহরদীতে কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা ও প্রধানদের সাথে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মতবিনিময় অনুষ্ঠিত

মো: এমরুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

মো.এমরুল ইসলাম, জেলা প্রতিনিধি, নরসিংদীঃ

নরসিংদীর মনোহরদীতে কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতাবও প্রধানদের সাথে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার নারান্দী জাহানারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জুনায়েদ এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় মনোহরদী উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও জেলা কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন এর যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন খোকা,র সঞ্চালনায় দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার এনামূল হল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জেসমিন আক্তার এবং মনোহরদী উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন এর সভাপতি জালাল উদ্দীন প্রমূখ।

মতবিনিময় সভায় বক্তারা কিন্ডারগার্টেন স্কুলের সরকারী নিবন্ধন ও শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত নানা বিষয়ে মতামত তুলে ধরেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসান মুহাম্মদ জুনায়েদ সভাপতির বক্তব্যে নিবন্ধন সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102