রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

কুমিল্লা তিতাসের জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদের নগদ আর্থিক সহায়তা পেলেন-কিডনি রোগে আক্রান্ত মীম

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদের নগদ আর্থিক সহায়তা পেলেন- জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রক্তনছাত্রী কিডনি রোগে আ ক্রান্ত অসহায় মিম আক্তার। সে দীর্ঘদিন ধরে জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। ডাক্তারের মতে তার অন্তত একটি কিডনি প্রতিস্থাপন করা জরুরী। তার চিকিৎসা সাহায্যে এগিয়ে এসে জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয় প্রক্তন ছাত্রকল্যাণ পরিষদ আজ বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে মীমের চিকিৎসা জন্য আর্থিক সহায়তা হিসেবে নগদ ১,০৭,০০০/- টাকা হস্তান্তর করেন জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক এবং ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয়ের এড হক কমিটির সভাপতি, আয়কর আইনজীবী আলমগীর কবির। এসময় উপস্থিত ছিলেন
পরিষদের সভাপতি জাকির হোসেন সরকার, যুগ্ন- সম্পাদক মোহসিন মিয়া ও স্হায়ী কমিটির সদস্য ইন্জিনিয়ার মাসুদুর রহমান প্রমুখ।

এই সহায়তা তহবিলে অংশ নিয়েছেন যারা সেসকল ভাই বন্ধুগণের প্রতি তিনি হাজারও সালাম জানিয়েছেন।তিনি বিশেষ করে প্রবাস থেকে যারা সব সময় আমাদের এই মানবিক কাজে এগিয়ে আসেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মীমের চিকিৎসা তহবিলে যারা অংশগ্রহণ করতে চান সেইসকল হৃদয়বান মানুষের জন্য তিনি একটা বিকাশ দিয়ে রেখেছেন।যারা অসহায় কিডনি রোগে আক্রান্ত মীমকে সাহায্য করতে ইচ্ছুক নিম্নের বিকাশ নম্বরে অর্থ প্রেরণ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।
বিকাশ-01306536700
যে সকল ভাই বন্ধুগণ মীমের চিকিৎসা সহায়তায় অংশ নিয়েছেন তাদের নাম ও অনুদানের পরিমান উল্লেখ করেছেন তিনি।
তাঁরা হলেন-১. ফ্রান্স থেকে চিত্তরঞ্জন স্যারে জন্য পাঠানো কিছু টাকা স্যার মারা যাওয়ার পর সেটা স্যারের পরিবারের অনুমতিক্রমে —২৫০০০/-
2. আল আমিন সুমন- এমরিকা প্রবাসী-২০০০০/-
3. শাহ আলম ভূইয়া – লন্ডন প্রবাসী-২০০০০/-
4. আমিনুল হক নয়ন-৫০০০/-
5. মহসিন মিয়া- ৩০০০/-
6. ওমর ফারুক (সাবেক মেম্বার)- ৫০০০/-
7. মহসিন সরকার তপন- ২০০০/-
8. কৃষ্ণ কনক-৫০০০/-
9. আলমগীর কবির -৫০০০/-
10. জাকির হোসেন সরকার- ১৫০০০/-
11. ইন্জিঃ মাসুদুর রহমান-২০০০/-
সর্বমোট -১.০৭০০০/-

পরিশেষে মহান আল্লাহর নিকট তিনি প্রার্থনা করেছেন, আল্লাহ যেনো মীমের চিকিৎসা সহজ করেদেন, আমিন। আল্লাহ আমাদের সহায় হোন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102