শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

রাঙ্গাবালীতে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় স্কুল শিক্ষকের ওপর হা/মলায় প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ এর শিক্ষক- কর্মচারী ও ছাত্র/ ছাত্রীবৃন্দ বি/চারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার সময় রাঙ্গাবালী উপজেলার সদরে উপজেলার সর্বস্তরের শিক্ষক/কর্মচারী এর আয়োজনে চরলক্ষ্মী বেষ্টিন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আবু হানিফ কে শারীরিকভাবে লাঞ্ছিতকারীদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টা ব্যপি মানববন্ধনে বক্তারা জানান “একজন শিক্ষককে প্রকাশ্যে লাঞ্ছিত করার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। সহকর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছি। এ ঘটনায় আমরা ন্যায়বিচার চাই। এতে রাঙ্গাবালী উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সর্বস্তরের শিক্ষক- কর্মচারী ও ছাত্র/ ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, “একজন শিক্ষককে মারধরের ঘটনায় নিয়মিত আইনের মামলা রুজু করা হইছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৪আগস্ট পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় স্কুলশিক্ষক মো. আবু হানিফকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মোজাম্মেল প্যাদার বিরুদ্ধে। রোববার রাতে চরমোন্তাজ ইউনিয়নের চর বেষ্টিন গ্রামে দুই দফায় মারধরের এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সোমবার (২৫ আগষ্ট) আবু হানিফ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আহত আবু হানিফ লক্ষ্মী বেষ্টিন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক।

অভিযুক্ত বিএনপির নেতা চর বেষ্টিন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোজাম্মেল প্যাদা ঘটনার ব্যাখ্যায় বলেন, “আমার কাছে গোশতের টাকা পাবে। টাকা দিতে দেরি হওয়ায় সে লোকজনের কাছে বলে বেড়াচ্ছে আমি চাঁদা নিয়েছি। এ কথা শুনে আমি তাকে ডেকে জিজ্ঞেস করি। একপর্যায়ে আমি একটা থাপ্পড় দিই।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102