রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

আন নাসিহা ফাউন্ডেশন এর উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ :

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

“গাছ ছাড়া পৃথিবী মরুভূমি, বৃক্ষরোপণেই সবুজ ভূমি” স্লোগান কে সামনে রেখে সাম্প্রতিক সময়ে পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আন নাসিহা ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগষ্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিপুর মক্কা মডেল মাদ্রাসা প্রঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিশু-কিশোরদের হাতে চারা তুলে দিয়ে তাদের মধ্যে প্রকৃতিপ্রেম ও পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রমের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়তে প্রত্যেকেরই গাছ লাগানো উচিত।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “গাছ ছাড়া পৃথিবী মরুভূমি, বৃক্ষরোপণেই সবুজ ভূমি।” তাই শুধু গাছ লাগানোই নয়, এর সঠিক পরিচর্যার দিকেও সবাইকে গুরুত্ব দিতে হবে।

এই কর্মসূচিতে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীরা উচ্ছ্বাসের সঙ্গে চারাগুলো গ্রহণ করে এবং নিয়মিত যত্ন নেয়ার অঙ্গীকার ব্যক্ত করে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোঃ ইনজামাম উল হক, এছাড়াও উপস্থিত ছিলেন আন নাসিহা ফাউন্ডেশনেরর সম্মানিত প্রতিষ্ঠাতা ট্রাষ্টী, বাংলাদেশ সূপ্রীম কোর্ট ও চাঁপাইনবাবগঞ্জ জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাডঃ মোঃ নূরে আলম সিদ্দিকী (আসাদ), আন নাসিহা ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, মক্কা মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক মাও আব্দুল কাদের সহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102