রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

কুমিল্লা: তিতাসে ওসমান মেম্বারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাসের নারান্দিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ওসমান খানের নামে অসত্য ভিত্তিহীন তথ্য দিয়ে বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
আজ রবিবার (২৪ আগষ্ট) উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদ ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ওসমান খানের পক্ষে নয়াকান্দি বাজার এলাকায় এ প্রতিবাদ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, নয়াকান্দি বাজারের সভাপতি মো. মনিরুজ্জামান, নারান্দিয়া ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মঙ্গল সরকার, নারান্দিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি দুলাল প্রধান, রুস্তম আলী, সদস্য জুয়েল মিয়া, নয়াকান্দি বাজার কমিটির সদস্য তাজির ইসলাম, মোসা: তাজমহন প্রমুখ।

১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ এবং সচেতন নাগরিকবৃন্দ এই কর্মসূচিতে অংশগ্রহণ করে বলেন, একজন জনপ্রতিনিধিকে সমাজে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে অপ-প্রচারে লিপ্ত হয়েছে। এতে জনগণ চরমভাবে ক্ষুব্ধ ও মর্মাহত।

এবিষয়ে ইউপি মেম্বার ওসমান খান বলেন, আমি প্রবাসে থাকাকালীন সময়ে অনেক ছবি ফেইসবুকে পোস্ট করেছিলাম, সেই ছবিগুলো কালেক্ট করে নিউজে ব্যবহার করা হয়েছে। ছবির রাজনীতি আমি করি না।

যদি আমি তিতাসের ত্রাসই হতাম তাহলে এই সময়ে আমি মুক্ত থাকতে পারতাম না। আমার কারণে যারা বিচার বাণিজ্য করতে পারে না, মাদক ব্যবসা করতে পারে না, জুয়ার বোর্ড বসাতে পারে না, তারাই আমাকে এলাকার ত্রাস মনে করে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102