কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসের বাতাকান্দি বাজারে প্রতি সপ্তাহ
বুধবার বসে বিরাট বড় হাট। আর সেই হাটে বিভিন্ন এলাকা থেকে আগত বাঁশ শিল্পদের তৈরি করা বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে আসেন বিক্রি করার জন্যে ব্যাপারীরা। তাঁরই ধারাবাহিকতায় আজ বুধবার সাপ্তাহিক বাতাকান্দি বাজার হাটে বাঁশের তৈরি বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে আসেন হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. সোহেল রানা। তিনি ৪৫ বছর ধরে বিভিন্ন হাট-বাজারে গিয়ে বাঁশের তৈরি সামগ্রী বিক্রি করে জীবিকা নির্বাহ করেন বলে জানা গেছে। তাঁর সঙ্গে আজ সকালে দেখা হয় বাতাকান্দি বাজারে। এরপর এক সাক্ষাৎ এ তিনি বলেন, এই ব্যবসাটা আমার বাপ-দাদারা করে গেছে, তাঁদের কাছ থেকে শিখে এখন আমিও করছি।
এই ব্যবসা করে জায়গা জমি ও ঘর-বাড়ি করাসহ ছেলে-মেয়ে, কে মানুষ করেছি, বর্তমানে আমার দুই ছেলে বিদেশে কর্মরত রয়েছে। আর মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি, সে শ্বশুর বাড়িতে থাকেন। কিন্তু এখন আর আগের মতো ব্যবসা নেই।বাপ-দাদারা এই ব্যবসা করেছে বলে বংশপরম্পরায় আমিও করছি। বর্ষা আসছে সেজন্য ব্যবসার অবস্থা অনেক খারাপ। যদি এরকম থাকে সবসময় তাহলে যেকোনো মূহুর্তে এই ব্যবসা ছেড়ে দিয়ে দিবো। চলে যাবো অন্য ব্যবসায়।