রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

কুমিল্লা তিতাসের বিএনপির নেতা সাবেক সালাম মেম্বার হামলার স্বীকার ও নুর আলম ভূইঁয়ার বিরুদ্ধে অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লা জেলার তিতাস উপজেলা ভিটিকান্দি ইউনিয়নের ৬ নং ওর্য়াড জগতপুর গ্রামের, উপজেলা বিএনপির আহবায়ক সাবেক সালাম মেম্বার হামলার স্বীকার হয়ে সাংবাদিককে জানিয়ে বললেন, আমি গত ১৮ আগস্ট সোমবার কুমিল্লা জজকোর্টে আমার ভাজতির আইডি কার্ডের নামের সংশোধনের জন‍্য কোর্ট এডিবি করতে যাই। কাজ শেষ করে জজকোর্টের গেইটের সামনে অটোতে ওঠার সময় পেছন থেকে গালি দিয়ে কুমিল্লা তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন মানিককান্দি গ্রামের মৃত তবিল ভূইঁয়ার ছেলে নূর আলম ভূঁইয়া আনুমানিক বিকেল ৪ টায় আমাকে অটো থেকে পাঞ্জাবিতে টান দিয়ে কয়েকটি কিল গুসি দিয়ে মারতে শুরু করে তারপর আশে পাশে পথচারী ও জজকোর্টের উকিলরা এগিয়ে আসলে তৎক্ষণাৎ তারা চলে যায়। তারপর জজকোর্টের উকিলদের পরামর্শে সন্ধ‍্যা সাড়ে ছয়টায় কৌতয়ালী থানায় একটি অভিযোগ দ্বায়ের করতে যাই। ঐখানে যাওয়ার কিছুক্ষণ পরেই দেখি নূর আলম ভূইয়া ও তাহার সাথে ১২ থেকে ১৪ জন সন্ত্রাসী নিয়ে আবারো আক্রমণ করে।

এই হামলার পরিস্থিতি দেখে কৌতয়ালী থানার পুলিশ আমাদের দুজনকে থানার একটি কক্ষে নিয়ে যায়। ঐ জিঙ্গাসাবাদ করে আমাকে আগেই থানার ওসি বলেন আপনি বাড়ি চলে যান। তারপর সেখান থেকে আমি চলে আসি। তারপর আমার উপর হামলাকারী নূর আলম ভূইয়াকে তাহার লোকজন টাকা দিয়ে পরে ছাড়িয়ে নিয়ে আসে পরে জানতে পারি।

তাদের এই হামলায় আর আমি কৌতয়ালী থানা জিডি করতে পারিনাই। আমি চলে আসার পর পর নূর আলম ভূইয়া বিভিন্ন ভাবে হুমকি দমকি দিয়ে যাচ্ছে আমাকে মেরে ফেলবে আর সামাজিক যোগাযোগের মাধ‍্যমে আওয়ামীলীগের দোসর বলে বিভিন্ন সামাজিক ছবি দিয়ে অপপ্রচার চালাচ্ছে আমাকে হেয়প্রতিপন্ন করার জন‍্য।

আমি এর প্রতিবাদ ও নিন্দা জানাই। আমার সাথে তাদের কোন শত্রুতা নেই একটাই শত্রুতা তাদের কে ভিটিকান্দি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সভাপতির পদের জন‍্য সাইন দিলাম না কেন।তারপর থেকে আমার সাথে তাদের শত্রুতা। আমি বললাম আমি হলাম উপজেলা পর্যায়ের বিএনপির নেতা। কমিটি দিয়েছে ভিটিকান্দি ইউনিয়ন সভাপতি ফরিদ সরকার ও সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম খোকা।

এই ব‍্যপারে আমার কোন কিছু থাকতে পারেনা।এরপরও কেন আমার সাথে তাদের শত্রুতা।
আমি বললাম আপনার যেভাবে পারেন পদ নিয়ে আসেন আমার কোন আপত্তি থাকবেনা।
আমার ওপর ১৮ আগস্ট সোমবার আনুমানিক বিকেল ৪ টায় কুমিল্লা জজকোর্ট মেইন গেইটের সামনে আমি আমার ভাজতি কে নিয়ে যখন অটোতে ওঠার পর পর পেছন থেকে এসেই পাঞ্জাবি টেনে কিল গুশি দিয়ে হামলা করে এবং সন্ধ‍্যা সাড়ে ছয়টায় ক‍ৌতয়ালী থানায় অভিযোগ করতে গেলে সেখানেও আমার ওপর নূর আলম ভূইয়া তার সন্ত্রাসী ১২ থেকে ১৪ জন দলবল নিয়ে এই হামলা করে।

আমি কোন সময় ভাবিনি তারা এই পদের ব‍্যপারে আমাকে শুধু শুধু হামলা করেছে। আর বিএনপির কমিটি বিষয়ে সিন্ধান্ত নিবে উপরমহলের নেতৃবৃন্দ এখানে আমার কোন হাত নেই। সর্বশেষ সালাম মেম্বার জানিয়েছেন, তারা আমার ওপর হামলা করে সামাজিক যোগাযোগের মাধ‍্যমে মিথ‍্যা অপপ্রচার চালাচ্ছে আমাকে হেয় প্রতিপন্ন করতে।

আমি আমার নেতা ড.খন্দকার মারুফ হোসেন সার,উপজেলা বিএনপির সভাপতি উসমান গণি ভৃইয়া ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া কে এই হামলার বিষয়ে অবগত করিলে তারা জানিয়েছেন এই হামলার বিচার যাচাই বাছাইয়ের মাধ‍্যমে করিবে। সন্ত্রাসী নূর আলম ভূইঁয়া আমার ওপর যে,হামলা করেছে তাহার প্রমাণ জজকোর্টের সিসি ফ্রুটেজে আছে।আমার বিএনপির নেতারা যখন সিন্ধান্ত দিবে তখনই প্রকাশ হবে। তাই আমার নেতার যে সিদ্ধান্ত দিবে ঐ সিদ্ধান্তই মেনে নিবো।

আমি আরেকটি কথা লতিফের উদ্যেশে বলতে চাই আমার নামে মিথ‍্যা প্রচার করিওনা, তিতাসবাসী আমাকে ও তোমাকেও চিনে কে কেমন সেটা জনগণই ভালো জানে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102