কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা তিতাস উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল হিন্দু ধর্মের অনয়তম উৎসব মনসা পূজা।
প্রতিমা বিসর্জনের পূর্বে ১৯শে আগস্ট মুঙ্গলবার উপজেলার মাছিমপুর হাইস্কুল খেলার মাঠে শ্রী শ্রী মনাসা পূজা বিজয় দশমীর আয়োজন করা হয়। এতে তিতাস উপজেলাসহ হোমনা ও নরসিংদী থেকে প্রায় ২৭টি মনসার নান্দনিক প্রতিমা দশমীর উৎসবস্থলে আসে। এই দশমীকে কেন্দ্র করে সেখানে হিন্দু সম্প্রদায়ের অসংখ্য নারী-পুরুষ উপস্থিত হয়ে ঢাক-ঢোল পিটিয়ে নেচে আনন্দ উল্লাস করে।
দশমী অনুষ্ঠানে সামগ্রিক বিবেচনা করে মাছিমপুর গ্রামের শচীন্দ্র নমর প্রতীমাকে প্রথম, নাগেরচর গ্রামের তুফান দাসের বাড়ির প্রতীমাকে দ্বিতীয় এবং একই গ্রামের রমেশ দাস ও নরসিংদী মাধবদী তপন দাসের প্রতীমাকে তৃতীয় ‘শ্রেষ্ঠ প্রতিমা’ হিসেবে ঘোষণা করে পুরস্কৃত করা হয়। পরে হিন্দু সম্প্রদায়ের লোকজন নদীতে প্রতিমা বিসর্জন করে পূজার আনুষ্ঠানিকতা শেষ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তিতাস থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ উল্ল্যাহ, মাছিমপুর বাজার কমিটির সভাপতি হাবিব সরকার ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ তিতাস উপজেলা শাখার সভাপতি বাবু স্বপন সূত্রধর প্রমুখ।
এছাড়াও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ তিতাস উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রঞ্জন চন্দ্র দাসের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, বলরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম.এ সাত্তার, হাসান মাহমুদ অপু, মনসা দশমীর উদযাপন কমিটির সঞ্জয় দাস, অরুন দাস ও শিবু চন্দ্র নমসহ অনেকেই।