রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পিতার রাজনৈতিক অস্তিত্বে কন্যার রাজনৈতিক বলবান নীরব ভাঙনের গল্প: সাইলেন্ট ডিভোর্সের অদৃশ্য বাস্তবতা মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ করেন মহিলা বিষয়ক অধিদফতরের নতুন ডিজি শায়লা শার্মিল প্রাথমিক বিদ্যালয়গুলোর জনবল সঙ্কট, শিক্ষার মান ব্যাহত করছে রানীশংকৈলে সেফটিক ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু আশুলিয়ার জামগড়া ৫ তালা একটি ভবনে গলায় ফাঁ”স দিয়ে যুবকের আত্ম”হত্যা! পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড হোমনায় গণধর্ষণের প্রতিবাদে উত্তাল জনতা, ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

জলঢাকায় খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগে লটারি অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

মাহমুদ আল-হাছান, জলঢাকা প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকা উপজেলার ১১টি ইউনিয়নে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি বাস্তবায়নে ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা হলরুমে ডিলার নিয়োগে লটারি অনুষ্ঠিত হয়। ডিলার নিয়োগ কমিটির সভাপতি ও জলঢাকা উপজেলা নির্বাহি অফিসার জনাব জায়িদ ইমরুল মোজাক্কিনের সরাসরি তত্বাবধানে অনুষ্ঠিত লটারি কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য কর্মকর্তা জনাব গোলাম মোস্তফা, জলঢাকা থানার অফিসার ইন চার্জ জনাব আরজু মোহাম্মাদ সাজ্জাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ইতিপূর্বেই অনুষ্ঠিত জলঢাকা পৌরসভার ওএমএস ডিলার নিয়োগ প্রক্রিয়া লটারির মাধ্যমে সম্পন্ন হয়। আজ উপজেলার অবশিষ্ট ১১টি ইউনিয়নের ডিলার নিয়োগে লটারি অনুষ্ঠিত হলো। প্রকাশ্য লটারি কার্যক্রম অনুষ্ঠানে আবেদনকারিগন ছাড়াও বিপুল সংখ্যক সাংবাদিক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বচ্ছ ও নিরপেক্ষ লটারির মাধ্যমে ১১ টি ইউনিয়নে মোট ৫০ জন ডিলার নিয়োগপ্রাপ্ত হলেন। স্বচ্ছ প্রক্রিয়ায় লটারির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সবাই সন্তোষ প্রকাশ করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102