রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক সাভার-আশুলিয়ায় ডিবির অভি”যানে-ই”য়া”বা হেরো”ইনসহ ৭ মা”দ”ক ব্যব”সায়ী গ্রেফ”তার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার

আগামী ১৭আগস্ট থেকে খাদ্য বান্ধব কর্মসূচি শুরু হবে – খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

১১ আগস্ট , ২০২৫ (সোমবার)

আগামী ১৪ আগস্ট বোরো মৌসুমের ধান চাল সংগ্রহ অভিযান শেষ হবে এবং ১৭ আগস্ট থেকে শুরু হবে খাদ্য বান্ধব কর্মসূচি। এবছর খাদ্য বান্ধব কর্মসূচিতে উপকারভোগীর সংখ্যা ৫ লাখ বৃদ্ধি করে ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল দেওয়া হবে  মর্মে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

আজ মানিকগঞ্জ জেলা সার্কিট হাউসে জেলা প্রশাসন এবং খাদ্য অধিদপ্তরের স্থানীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় খাদ্য উপদেষ্টা এ সব কথা বলেন।

তিনি আরও বলেন এ বছর খাদ্য বান্ধব কর্মসূচি চলবে ছয় মাস। গত বছর এটা ছিলো  পাঁচ মাস।প্রথম পর্যায়ে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চার মাস চলবে এ কর্মসূচি। ডিসেম্বর এবং জানুয়ারি এই দুই মাস খাদ্য বান্ধব কর্মসূচি স্থগিত  থাকবে। এরপর
ফেব্রুয়ারি ও মার্চ দুই  মাস পুনরায় খাদ্য বান্ধব কর্মসূচি চলবে। এবছর খাদ্য বান্ধব কর্মসূচিতে ১০ লাখ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।

খাদ্য উপদেষ্টা মানিকগঞ্জ জেলার খাদ্য বান্ধব কর্মসূচির অনুমোদিত উপকারভোগী ৫৪ হাজার ৭৫৭ জনের যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। উপকারভোগীরা যাতে সঠিক সময়ে সঠিক মূল্যে নির্ধারিত পরিমান চাল পান সেটা নিয়মিত মনিটরিং করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন। খাদ্য বান্ধব কর্মসূচিতে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না এবং এমনটা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সর্তক করেন।

খাদ্য উপদেষ্টা আরও বলেন বর্তমান খাদ্য মজুদ অত্যান্ত সন্তোষজনক। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি খাদ্য এ মূহুর্তে মজুদ রয়েছে। বর্তমান খাদ্য মজুদের পরিমাণ ২১ লাখ ৭৯ হাজার ৬৩৩ মেট্রিক টন।আমাদের নিরাপদ খাদ্য মজুদ রাখতে হয় কম-বেশি সাড়ে ১৩ লাখ মেট্রিক টন। তারপরও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এবং বন্যার বিষয় বিবেচনায় নিয়ে সরকার আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে। তিনি খাদ্য গুদামগুলোর নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন।

মানিকগঞ্জ জেলার শতকরা ২৫ শতাংশ চরাঞ্চল। এ জেলার শতকরা ৬৫ শতাংশ জমি নিচু হওয়ায় আগাম বন্যা দেখা দেয়। এ জেলায় সরু চাল বেশি উৎপাদন হয়। এছাড়াও বাদাম, গাজরসহ অন্যান্য সব্জি মানিকগঞ্জ জেলায় বেশি উৎপাদন হয় মর্মে মতবিনিময় সভায় জানানো হয়।

মানিকগঞ্জের জেলা প্রশাসক ড.মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো: আবুল হাছানাত হুমায়ুন কবির, আরসি ফুড ঢাকা, মানিকগঞ্জ জেলার ডিসি ফুড, কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102