রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক সাভার-আশুলিয়ায় ডিবির অভি”যানে-ই”য়া”বা হেরো”ইনসহ ৭ মা”দ”ক ব্যব”সায়ী গ্রেফ”তার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার

রাজউকের ২০০৯ হতে ২০২৪ পর্যন্ত সময়ের আয়-ব্যয়ের হিসাবের নির্দেশ মন্ত্রণালয়ের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা ১০ আগস্ট ২০২৫

অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর কর্তৃক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ২০০৯ হতে ২০২৪ পর্যন্ত সময়ের আয়-ব্যয়ের হিসাব (প্লট/ফ্ল্যাট হস্তান্তর/বরাদ্দ ইত্যাদিসহ) সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের নিরীক্ষা পরিচালনার নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের Allocation of Functions এর অনুচ্ছেদ ২ (a) (b) (c) ও (d),অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের কর্মকর্তাগণের Charter of Duties এবং ২৩/০৪/২০২৫ তারিখে অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাজেট ব্যবস্থাপনা কমিটি (বিএমসি)’র ৪ (খ) সিদ্ধান্ত মোতাবেক জনস্বার্থে অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরকে নিম্নবর্ণিত কার্যপরিধি/বিষয়সমূহ অনুসরণপূর্বক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর ২০০৯ হতে ২০২৪ পর্যন্ত সময়ের আয়-ব্যয়ের হিসাব (প্লট/ফ্ল্যাট হস্তান্তর/বরাদ্দ ইত্যাদিসহ) সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের নিরীক্ষা পরিচালনার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর কর্তৃক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রমের নিরীক্ষা পরিচালনার কার্যপরিধি/অনুসরণীয় বিষয়সমূহ হলো: –

(ক) ১. অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর নিরীক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নিরীক্ষা পরিকল্পনা প্রণয়ন করবে। সে মোতাবেক নিরীক্ষা কার্যক্রম সম্পাদন করবে;
২. রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আইন এবং এতদসংক্রান্ত বিধি বিধান এর সাথে সামঞ্জস্যতা বজায় রেখে এ নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করবে;
৩. নিরীক্ষা পরিচালনার লক্ষ্যে নিরীক্ষার পূর্বে গঠিত নিরীক্ষা টিমের সদস্যগণের বিস্তারিত তথ্য (নাম, পদবী, মোবাইল নম্বর ইত্যাদি) মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে;
৪. নিরীক্ষা কার্যক্রমের বিষয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে যথাযথভাবে অবহিত রাখতে হবে;
৫. তিন মাসের মধ্যে এ নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে হবে।
(খ) নিরীক্ষা শেষে অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ের সচিব মহোদয় বরাবর দাখিল করবে। এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102