শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ঝিনাইদহ প্রেস ইউনিটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩১১ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান তুহিনের হ*ত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় শহরের পায়রা চত্বর এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সে সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি জনাব আসিফ ইকবাল কাজল, ঝিনাইদহ প্রেস ইউনিটের সভাপতি শহিদুল এনাম পল্লব, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি এমএ কবির বাংলাদেশ প্রেস ক্লাব সভাপতি স্বপন মাহমুদ আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সেই সময় বক্তারা বলেন : বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে অতিলম্বে আহবান করে জানাই সাংবাদিক সুরক্ষা আইন তৈরি করতে হবে,ও তা বাস্তবায়ন করতে হবে।চাঁদাবাজ দুর্নীতিবাজ ধর্ষণকারী অন্যায়কারী উদ্দেশ্যে বক্তারা বলেন, আপনারা সাংবাদিকদের কলম থামিয়ে রাখতে পারবেন না। সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক, অন্যায় অপরাধ হবে যেখানে সাংবাদিকের কলম চলবে।

সেখানে সাংবাদিক তুহিনের হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিকের কণ্ঠরোধ নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার ওপর ভয়াবহ হুমকি। আমরা এই বর্বরতার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানাই।” রাষ্ট্রের প্রধান দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এমন ঘটনা ঘটায় আমরা প্রশ্নবিদ্ধ হই। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অপরাধের বিচার না হলে সমাজে অশান্তি ছড়িয়ে পড়বে।” সাংবাদিকদের উপর হামলা ও হত্যাকাণ্ড মানে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। মানববন্ধনে বক্তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102