রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক সাভার-আশুলিয়ায় ডিবির অভি”যানে-ই”য়া”বা হেরো”ইনসহ ৭ মা”দ”ক ব্যব”সায়ী গ্রেফ”তার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার

১৪টি উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

০৯ আগস্ট ২০২৫

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক বাস্তবায়নাধীন “উপজেলা পর্যায় মিনি স্টেডিয়াম নির্মাণ—২য় পর্যায়” প্রকল্পের আওতায় ১৪টি উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ (শনিবার) নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়াম সরাসরি এবং অবশিষ্ট ১৩টি মিনি স্টেডিয়াম ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রায় ১৫০ টি মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ধাপে ধাপে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ যথাযথ সময়ে শেষ হবে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহন করার পর থেকে ক্রীড়াক্ষেত্রে বিকেন্দ্রীকরণের কাজ করছে। তারই অংশ হিসেবে আজ ১৪টি উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করা হলো।

নবনির্মিত স্টেডিয়ামগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়ে ক্রীড়া উপদেস্টা বলেন, মাঠগুলোতে ক্রীড়াবিদরা যেনো নিয়মিত খেলাধুলা করতে পারেন। উপজেলা পর্যায়ে মাঠগুলো ব্যবহার হলে জাতীয় ও আর্ন্তজাতিক মানের খেলোয়ার পাওয়া সম্ভব।

উপদেষ্টা বলেন,তরুণদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যুব সমাজের দক্ষতা বৃদ্ধি করতে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে AI, রোবটিক্সসহ প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণের মডিউল প্রণয়ন করা হচ্ছে। বাংলাদেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে উদ্যোক্তা উন্নয়ন নীতিমালাকে যুগোপযোগী ভাবে প্রণয়নের লক্ষ্যে কাজ করা হচ্ছে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ এ সকলের অংশগ্রহণ এবং সহযোগিতা আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ।

উল্লেখ্য, প্রকল্পের প্রথম পর্যায়ে, জুলাই ২০১৬ হতে জুন ২০১৯ পর্যন্ত ৭৪১১.১১ লক্ষ টাকা ব্যয়ে ১২৫টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ সম্পন্ন করা হয়েছে। প্রকল্পের দ্বিতীয় পর্যায় জুলাই ২০২১ থেকে জুন ২০২৫ মেয়াদে ১৬৪৯৩২.৫২ লক্ষ টাকা ব্যয়ে ১৮৬টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ চলমান রয়েছে। এর পাশাপাশি, এই দ্বিতীয় পর্যায়েরই একটি সংশোধিত প্রস্তাব—১ম সংশোধিত ডিপিপি—২৮৫৫৪২.০০ লক্ষ টাকা ব্যয়ে জুলাই ২০২১ থেকে জুন ২০২৭ মেয়াদে মোট ২০১টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে ইতিমধ্যেই প্রস্তাবিত হয়েছে।এছাড়া, প্রকল্পের তৃতীয় পর্যায়েও কাজ শুরু করার প্রস্তুতি চলছে। ১২০টি উপজেলায় ৭৪৯১৮.০০ লক্ষ টাকা ব্যয়ে জমি অধিগ্রহণ এবং অবকাঠামো নির্মাণের জন্য জানুয়ারি ২০২৫ থেকে জুন ২০২৭ পর্যন্ত মেয়াদে এই প্রকল্প বাস্তবায়নের অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।

উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো.রেজাউল মাকছুদ জাহেদী, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো: আমিনুল ইসলাম নাটোরে জেলা প্রশাসক আসমা শাহীনসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102