বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ বিষয়ে রূপরেখা পর্যালোচনা নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর কুমিল্লা তিতাসে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন, অসহায় পরিবারের পাশে বিএনপি নেতৃবৃন্দ সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত, জাল যার জলা তার –ভূমিমন্ত্রী বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৫১ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি টেকনাফের হ্নীলা সীমান্তে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার কুমিল্লা তিতাস জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে হাজী মুকবুল হোসেনকে দেখতে চায় এলাকাবাসি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

২০ বছর সাজাপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন ওরফে জসিম (৫৩)’কে রাজধানীর তেজগাঁও থানা এলাকা হতে গ্রেপ্তার করেছে- RAB-2

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

২০ বছর সাজাপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন ওরফে জসিম (৫৩)’কে রাজধানীর তেজগাঁও থানা এলাকা হতে গ্রেপ্তার করেছে র‌্যাব-২

আলী আহসান রবি,সিনিয়র রিপোর্টারঃ
৭ ই আগস্ট, ২০২৫

“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

নোয়াখালী জেলার হাতিয়া থানার ডাকাতি মামলার ২০ বছর সাজাপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন ওরফে জসিম (৫৩)’কে অদ্য ০৭/০৮/২০২৫ ইং তারিখ রাজধানীর তেজগাঁও থানা এলাকা হতে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি জসিম উদ্দিন ওরফে জসিম পেনাল কোড-১৮৬০ সাল ধারা- ৩৯৫/৩৯৭ ডাকাতি মামলার আসামি। তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অতঃপর আসামির অনুপস্থিতিতে অত্র মামলার বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত আসামি জসিম উদ্দিন ওরফে জসিম কে ২০ বছর সশ্রম কারাদন্ড ও ১০,০০০(দশ হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০১ বছর সশ্রম কারাদন্ড প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। উক্ত আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যূ হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতে গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে। উক্ত ঘটনা বিবেচনায় নিয়ে র‌্যাব এ বিষয়ে আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল অদ্য ০৭/০৮/২০২৫ ইং তারিখ রাজধানীর তেজগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে। উল্লেখ্য যে, গ্রেপ্তারকৃত আসামীর দীর্ঘ ৩০ বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত হতে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকে। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102