বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুকরণে পরামর্শ সভা অনুষ্ঠিত ESCAP এর ৮২তম অধিবেশনে টেকসই ভবিষ্যতের জন্য আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র্যাপিং সেবা বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না : বাণিজ্যমন্ত্রী স্কুলে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের স্থান হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানায় গাজা সহ দুই মাদক কারবারি আটক

কাফরুলে গার্মেন্টস কারখানায় এক কোটি টাকা চাঁদা দাবি করে গুলি করার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২১ এপ্রিল ২০২৬

রাজধানীর কাফরুল থানাধীন এলাকার একটি গার্মেন্টস কারখানার অফিসে ঢুকে এক কোটি টাকা চাঁদা দাবি করার পর গুলি করার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। রাসেল মোল্লা (৩৫) ও ২। ২। রুমান তালুকদার (২৬)।

কাফরুল থানা সূত্রে জানা যায়, শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ০৬: ৪০ ঘটিকায় কাফরুল থানা এলাকার একটি গার্মেন্টস কারখানার অফিস কক্ষে কাজ করছিলেন মালিক কামরুল ইসলাম (৩৩)। এ সময় অজ্ঞাতনামা ১২-১৩ জন দুষ্কৃতকারী বে-আইনিভাবে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে ১ কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দেয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে দুই দুষ্কৃতকারী প্যান্টের কোমর থেকে পিস্তল বের করে কামরুল ইসলামকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে। একটি গুলি তার বাম কানের পাশ দিয়ে পিছনের ফাইল কেবিনেটের গ্লাসে লেগে গ্লাস ভেঙে যায়। অপর গুলিটি পিছনের দেওয়ালে লাগে। এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা রুজু করা হয়।

মামলা রুজুর পর কাফরুল থানার একটি টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ১২:১৫ ঘটিকায় মিরপুর-১৩ এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত রাসেল মোল্লাকে ও একই তারিখ রাত ১০:০০ ঘটিকায় সাভার থানাধীন এলাকা হতে রুমান তালুকদারকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাফরুল ও ভাষানটেক থানাসহ ঢাকা মহানগরের বিভিন্ন থানায় একাধিক চাঁদাবাজি, মাদক, নারী নির্যাতন, চুরি, মারামারি ও বিস্ফোরক মামলা রয়েছে। গ্রেফতারকৃত রুমান তালুকদার বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার ও ঘটনায় ব্যবহৃত পিস্তল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102