রমিজ উদ্দিন, কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা তিতাস জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের’ বর্ষপূর্তি উপলক্ষে তিতাসে বিজয় র্যালি করেছে বিএনপি ও অঙ্গসংগঠন।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বিএনপি চেয়ারপারসনের সাবেক এপিএস ও কুমিল্লা-২ আসনের মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার এম.এ মতিন খানের নেতৃত্বে মাছিমপুর বাজার থেকে একটি র্যালি বের হয়ে বাতাকান্দি সড়ক প্রদক্ষিণ শেষে মাছিমপুর হাইস্কুল সংলগ্ন এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লা। এতে প্রধান অতিথির বক্তব্যে মতিন খান বলেন, “জুলাই-আগস্ট বিপ্লবের মহানায়ক তারেক রহমানের পরিকল্পনায় আওয়ামী ফ্যাসিবাদ পরাজিত হয়েছে। আওয়ামী লীগ নেতারা দেশ ছেড়ে পালিয়েছে। আজ সেই বিজয়ের বার্ষিকীতে নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে তারা আর রাজনীতির ময়দানে ফিরতে পারবে না।”
র্যালিতে হোমনা ও তিতাস উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।